১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দীপ্তির দীপ্ততায় ঐতিহাসিক টেস্ট জয় ভারতের

পুবের কলম প্রতিবেদক: ইংল্যান্ডের বিরুদ্ধে একমাত্র টেস্ট জিতে শুধু সিরিজই জিতল না, ইতিহাস তৈরি করে ফেলল হরমনপ্রীত, স্মৃতি, দীপ্তিদের ভারত। মাত্র আড়াই দিনে ইংল্যান্ডকে হারিয়ে দিলেন ভারতের মেয়েরা। ৩৪৭ রানে ব্রিটিশ মহিলা দলকে হারাল ভারত। ভারতের মহিলা ক্রিকেট দলের এতবছরের ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় টেস্ট জয়। উল্লেখ্য এর আগে ঠিক ২৫ বছর আগে পাকিস্তানকে এত বড় ব্যবধানে হারিয়ে নজির গড়েছিল শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। এবার সেই নজির ফের একবার স্মরণ করালেন ভারতের মেয়েরা।
দ্বিতীয় দিন ভারত ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছিল।

এদিন সেই রানেই দ্বিতীয় ইনিংস ডিক্লেয়ার করে দেয়। ফের একবার বল হাতে অপ্রতিরোধ্য হয়ে উঠলেন দীপ্তি শর্মা। দ্বিতীয় ইনিংসেও তুলে নিলেন চারটি মূল্যবান উইকেট। ইংল্যান্ডের মেয়েরা বেশি দূর এগোতেই পারল না। প্রথম ইনিংসের থেকেও কম রানে মাত্র ১৩১ রানে অল আউট হয়ে গেল ইংল্যান্ডের মেয়েরা।

দুটি ইনিংস মিলিয়ে মোট ৯টি উইকেট দীপ্তির। এক ইনিংসে ৫০ এর বেশি রান ও পাঁচটি উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও চারটি উইকেট নিয়ে দীপ্তি বসে পড়লেন ভারতের অন্য দুই সেরা স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার পাশে। পাশাপাশি মেয়েদের ক্রিকেটে এত বছরের ভারতীয় বোলিংয়ের সেরাদের তালিকায় জায়গায় করে নিলেন দীপ্তি শর্মা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দীপ্তির দীপ্ততায় ঐতিহাসিক টেস্ট জয় ভারতের

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, শনিবার