পুবের কলম,ওয়েবডেস্ক: ইন্ডিগোর উড়ানে বিমানসেবিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এবার। মাঝআকাশে ওই বিমানসেবিকার সঙ্গে অশ্লীল ব্যবহার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। বিমান সংস্থা ইন্ডিগো সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার মালদ্বীপ থেকে বেঙ্গালুরুগামী উড়ানে (6E 1128) ঘটেছিল ঘটনাটি। মালদ্বীপের বিমানবন্দর থেকে দুপুর ৩টে ৪৫ নাগাদ বেঙ্গালুরুর উদ্দেশে যাত্রা করে বিমানটি।
অভিযুক্ত যাত্রীর নাম আক্রম আহমেদ। বিমান মাঝআকাশে থাকাকালীন বিয়ার চান আক্রম। যাত্রীকে যখন পানীয় পরিবেশন করা হচ্ছিল, সেই সময় বিমানসেবিকাকে হেনস্তা করা হয় বলে অভিযোগ।বিষয়টি চেখে পড়ে অন্য বিমানসেবিকাদের। তাঁরা সহকর্মীকে সাহায্য করতে এলে নিজেরাও যৌন হেনস্তার শিকার হন। অভিযুক্ত যাত্রী আপত্তিকরভাবে তরুণীদের স্পর্শ করেন বলে অভিযোগ। বিমানসেবিকারা যৌন হেনস্তার ঘটনা পাইলট-সহ উড়ানের উচ্চপদস্তদের জানান। এর পর বিমান বেঙ্গালুরুর মাটি ছোঁয়া মাত্র গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
ইমামা খাতুন
প্রকাশিত:
২১ আগস্ট ২০২৩, ১২:৫১
আরও খবর
নির্বাচনী আবহে বাংলায় কেন্দ্রীয় বাহিনী, তথ্য জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
সিকিমে ভূমিকম্প, কাঁপল কালিম্পং ও দার্জিলিং
হরমুজ নিয়ে ইরানের প্রেসিডেন্টকে ফোন মোদির
রাজ্যপালের আমন্ত্রণ রক্ষা, লোকভবনের চা-চক্রে মমতা
রেড রোডের ঈদের নামাযে জাতপাতের রাজনীতির বিরুদ্ধে সরব অভিষেক
রেড রোডের ঈদের নামাযে জাতপাতের রাজনীতির বিরুদ্ধে সরব অভিষেক
রেড রোডের ঈদের নামাযে সম্প্রীতি ও ঐক্যের বার্তা মমতার
রেড রোডের ঈদের নামাযে সম্প্রীতি ও ঐক্যের বার্তা মমতার
১০ লক্ষ বাংলার ভোটারের নাম ইতোমধ্যেই মুছে ফেলা হয়ে থাকতে পারে, একটি সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
১০ লক্ষ বাংলার ভোটারের নাম ইতোমধ্যেই মুছে ফেলা হয়ে থাকতে পারে, একটি সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
সর্বাধিক পাঠিত
ভাঙড়ে নতুন সমীকরণ? তৃণমূল ছেড়ে আইএসএফে যেতে পারেন আরাবুল ইসলাম
রাজ্যসভার ১১ আসনে লড়াই: নজর বিহার, ওডিশা ও হরিয়ানায়
ভোটের আগে বড় চমক সিপিআই (এম এল)-এর, বঙ্গে ১০ আসনে লড়বে লিবারেশন
গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে মমতা
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
নির্বাচনী আচরণবিধি নিয়ে আরও আট নির্দেশ, কঠোর ভাবে মানার বার্তা নির্বাচন কমিশনের
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
সপ্তাহের শুরুতেই স্বস্তির নিঃশ্বাস: ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, ঊর্ধ্বমুখী সেনসেক্স ও নিফটি
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
নির্বাচনের আগে অফিসারদের অপসারণ প্রমাণ করে যে গেরুয়া শিবির বাংলা-বিরোধী, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
মার্কিন পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রী মোদির নীরবতা ভারতের ব্রিকস সভাপতিত্বকে দুর্বল করে তুলবে : কংগ্রেস
হরমুজ পেরিয়ে ভারতে পৌঁছল এলপিজি বোঝাই জাহাজ, স্বস্তি বাড়ল জ্বালানি সরবরাহে