ইন্তেখাব আলম: ভারতীয় নৌবাহিনীর জন্য সম্পূূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এবং ডিজাইন করা অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট নির্মাণ করে গৌরবময় অধ্যায়ের সূচনা করল কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। বুধবার, বিশাখাপত্তনমের নৌ ডক ইয়ার্ড থেকে ভারতীয় নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যোগ দিল গার্ডেন রিচ শিপ বিল্ডার্স নির্মিত বৃহত্তম ডিজেল ইঞ্জিন-ওয়াটারজেট চালিত যুদ্ধজাহাজ অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট ‘আইএনএস অরনলা’।
আরও পড়ুন:
ভারতীয় নৌবাহিনীতে সরবরাহ করা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স নির্মিত অত্যন্ত ক্ষমতাধর অ্যান্টি-সাবমেরিন উপকূলীয় অঞ্চলে নজরদারি এবং অনুসন্ধান এবং আক্রমণ করতে সক্ষম।
এই জাহাজে কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে। হালকা টর্পেডোর পাশাপাশি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার রকেট দিয়ে সজ্জিত এই জাহাজে ৭ জন অফিসার সহ ৫৭ জন কর্মী থাকতে পারবেন।আরও পড়ুন:
এ দিনের বক্তব্যে দেশের চিফ অফ ডিফেন্সস্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, উচ্চতর সাবমেরিন-বিরোধী যুদ্ধ এবং মাইন-লেইং ক্ষমতায় সজ্জিত জাহাজটি ভারতের বিশাল উপকূলরেখা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নৌবহর পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠবে।
আরও পড়ুন:
গার্ডেন রিচ শিপ বিল্ডার্স বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের জন্য ১৩টি হাইব্রিড ফেরি এবং একটি জার্মান কোম্পানির জন্য আটটি বহুমুখী কার্গো জাহাজও তৈরি করছে। এ ছাড়াও ১৬টি যুদ্ধজাহাজ তৈরি করছে, যার মধ্যে রয়েছে তিনটি পি১৭এ অ্যাডভান্সড স্টিলথ ফ্রিগেট, সাতটি এএসডব্লিউ এসডব্লিউসি, দুটি সার্ভে ভেসেল লার্জ এবং চারটি নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল।