পুবের কলম ওয়েব ডেস্ক: সোশ্যাল মিডিয়া আর ফলোয়ার বাড়ানোর নেশায় নিজেদের বর্তমান থেকে সরে যাচ্ছেন অনেকেই। কেরলের এরনাকুলামের আলুভায় ২৮ বছরের যুবকের মৃত্যু এখনও মেনে নিতে পারছে না পরিবার। শুক্রবার অজমল শরিফ নামে এক যুবক নিজের ইন্সটাগ্রাম একাউন্টে নিজের ছবি দিয়ে লেখে– মৃত আজমল ১৯৯৫–২০২৩।
আরও পড়ুন:
এরপরই সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ সে আত্মহত্যা করে।
পুলিশ জানিয়েছে, ইন্সটাগ্রামে তার ১৪ হাজার ফলোয়ার ছিল। বোঝাই যায়, সোশ্যাল মিডিয়ার নেশায় সে বুঁদ ছিল। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভালো কোনও চাকরির সন্ধান না পেয়ে মনমরা থাকত সে। এরপরই সে এই পথ বেছে নেয়।