পুবের কলম, ওয়েবডেস্ক: টানা ১৩ সপ্তাহের মতো আল-আকসা মসজিদে জুমার নামাযে ফিলিস্তিনিদের বাধা দিল যায়নবাদী ইসরাইলি সেনাবাহিনী। অধিকৃত পূর্ব জেরুসালেমে অবস্থিত মসজিদটির কমপাউন্ডে ঢুকতে দেওয়া হয়নি ফিলিস্তিনি মুসল্লিদের। অভিযোগ, নামাযের আগে আগে মসজিদের সব গেট বন্ধ করে দেওয়া হয়। মসজিদের প্রবেশপথে বাধা দেওয়া হয় মুসল্লিদের।
একইসঙ্গে সংবাদমাধ্যমের কর্মীদের এ বিষয়ক খবর করতেও বাধা দেয় ইসরাইলি সেনা।আরও পড়ুন:
জুমার নামায আদায়ে করতে গেলে আটক করা হয় বেশ কয়েকজন ফিলিস্তিনিকে। শুক্রবার ইসরাইলি নিরাপত্তারক্ষীরা পুরোনো শহরের প্রবেশপথে ব্যারিকেড লাগিয়ে রাখে ও শুধুমাত্র বয়স্কদেরই আল-আকসার দিকে যাওয়ার অনুমতি দেয়। আগে যেখানে ৫০ হাজারেরও বেশি মুসল্লি আল-আকসায় ঢুকে নামায আদায় করতে পারতেন, এখন সেই সংখ্যা ১৫ হাজারে নেমে এসেছে।