পুবের কলম প্রতিবেদক, কলকাতা: রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল ঘটল। আইপিএস অফিসার জাভেদ শামিমকে এডিজি পদ থেকে উন্নীত করে ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতদিন তিনি এডিজি ও আইজিপি (এসটিএফ) হিসেবে কর্মরত ছিলেন এবং পাশাপাশি গোয়েন্দা বিভাগ (আইবি)-র অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন। নতুন নির্দেশিকা অনুযায়ী, পদোন্নতির পর তিনি ‘ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, এসটিএফ’ হিসেবে দায়িত্ব পালন করবেন।
একই সঙ্গে আইবি-র ডি.জি. ও আইজিপি পদের অতিরিক্ত দায়িত্বও তাঁর হাতেই থাকছে।নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যপালের অনুমোদনক্রমেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ১৯৯৫ ব্যাচের এই আইপিএস অফিসার দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্সের কাজে তাঁর অভিজ্ঞতা উল্লেখযোগ্য। প্রশাসনিক মহলের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ অভিযানের প্রয়োজনীয়তা বিবেচনা করেই তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ মার্চ ২০২৬ থেকে পদোন্নতি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জোড়া দায়িত্বেই বহাল থাকবেন।ডিজিপি পদে পদোন্নতি আইপিএস জাভেদ শামিমের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৮
আরও খবর
‘আইএএস’ পদে উন্নীত শাকিল আহমেদ
মমতা কংগ্রেসে গেলে রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ মানতে হবে, শর্ত প্রদেশ কংগ্রেসের
গুরুত্বপূর্ণ পদক্ষেপ শুভেন্দুর সরকারের, শিক্ষা দফতরের দায়িত্বে ২ মন্ত্রী
১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতি রোধে উদ্যোগ, ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
সই কাণ্ডে রক্ষাকবচ চেয়ে এবার কলকাতা হাইকোর্টে অভিষেক
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের সাময়িক স্বস্তি, শর্তসাপেক্ষে রক্ষাকবচ দিল হাইকোর্ট
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
"মমতা যতদিন বেঁচে থাকবেন ততদিন তাঁর পাশে থাকব" নতুন তৃণমূলে যোগদানের জল্পনা উড়িয়ে বললেন দেব
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
দিঘার জগন্নাথ মন্দির থেকে ধাম শব্দ অপসারণ, নতুন নাম ঘোষণা
মমতার অফিসে ঢুকল সিআইডি: সই জাল কাণ্ডে তুঙ্গে বিতর্ক
মমতার অফিসে ঢুকল সিআইডি: সই জাল কাণ্ডে তুঙ্গে বিতর্ক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের