লেবাননে যুদ্ধবিরতি কার্যকর না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা শুরু করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
আরও পড়ুন:
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্পরিকভাবে সম্মত হলেও দুটি গুরুত্বপূর্ণ শর্ত এখনও পূরণ হয়নি। এর একটি হলো লেবাননে যুদ্ধবিরতির বাস্তবায়ন, অন্যটি হলো আলোচনার আগে ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা।
আরও পড়ুন:
গালিবাফ আরও জানান, এই দুই শর্ত পূরণ না হলে কোনোভাবেই আলোচনা শুরু করা সম্ভব নয়। তাঁর বক্তব্যে স্পষ্ট, আলোচনায় বসার আগে ইরান তাদের নির্ধারিত শর্ত পূরণের ওপরই জোর দিচ্ছে।