পুবের কলম ওয়েবডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঘোষণা করেছেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও সরাসরি আলোচনা হবে না। তিনি যুক্তি দেন, যুক্তরাষ্ট্র আগেই ফলাফল নির্ধারণ করে রেখেছে, আলোচনার নামে তারা কেবল চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত কার্যকর করতে চায়।
আরও পড়ুন:
রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে টেলিভিশনে দেওয়া বক্তব্যে খামেনি এই অবস্থান স্পষ্ট করেন। এর আগে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে ইরানের বিদেশমন্ত্রী পারমাণবিক কার্যক্রম ও আসন্ন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেন।
ইউরোপীয় দেশগুলো সতর্ক করে বলেছে, ইরান যদি সীমাবদ্ধতা মানতে অস্বীকৃতি জানায়, তবে নিষেধাজ্ঞা ফিরবে।আরও পড়ুন:
আইএইএ জানিয়েছে, ইরান অনুমোদিত সীমার চেয়ে বহু গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে। খামেনি দাবি করেন, ইরান অস্ত্র নয়, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়। তবে আলোচনায় অগ্রগতি না হলে নতুন নিষেধাজ্ঞা শিগগিরই কার্যকর হতে পারে।