পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরাইল-ইরান যুদ্ধ নিয়ে মুখ মুখলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইসরাইল বনাম ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন তিনি। জয়শঙ্কর বলেন, 'একটি গভীর উদ্বেগের বিষয়। কারণ, এই পরিস্থিতিতে এটি বেড়ে চলেছে, যা আমাদের সকলকে চিন্তায় রেখেছে। আমরা দেখব আরও কী ঘটছে, আমাদের যদি অ্যাডভাইসারি জারি করতে হয়, বা পদক্ষেপ করতে হয়, তাহলে আমরা তা করব।
’আরও পড়ুন:
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী বলেন, 'আমরা কিছুদিনের জন্য উদ্বেগে ছিলাম সেই পরিস্থিতি নিয়ে যে পরিস্থিতি শুরু হয়েছিল অক্টোবর ৭ এ ইসরাইল হামলার সময় থেকে। যে বিষয়টি বিভিন্ন দিকে, বিভিন্ন এলাকায় বেড়ে যাচ্ছে, সেটা খুবই চিন্তার।' জয়শঙ্করের কথায়, 'এই মুহূর্তে আমরা দেশের নাগরিকদের ইসরাইল বা ইরান ভ্রমণ না করার পরামর্শ দিয়েছি। যাঁরা ইতিমধ্যে সেখানে আছেন তাঁদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছি। এটা এখনই করা বুদ্ধিমানের কাজ।
'আরও পড়ুন:
প্রসঙ্গত, চলতি মাসের প্রথমদিন (১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। সেই হামলায় ১৩ নিহত হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ৭ জন সদস্য ছিলেন। এই হামলার বদলা নিতে ইসরাইলে হামলা চালানোর ঘোষণা দিয়েছিল ইরান। সেই ঘোষণা মতই এদিন হামলা চালিয়েছে দেশটি।