ইজরায়েলের নাগরিকদের মধ্যে সরকারের প্রতি আস্থাহীনতা ক্রমেই স্পষ্ট হচ্ছে। জুশ পিপলস পলিসি ইনস্টিটিউট (জেপিপিআই)-এর সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে, দেশের ৬১ শতাংশ নাগরিকই বর্তমান সরকারকে বিশ্বাস করেন না। যদিও গত দুই বছরের তুলনায় সামান্য আস্থা ফিরেছে, তবু সংখ্যাগরিষ্ঠ মানুষের অনাস্থাই বড় করে ধরা পড়েছে প্রতিবেদনে।
জেপিপিআই-এর সিইও ড. শুকি ফ্রিডম্যান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে জড়িত অভিযোগগুলির নিরপেক্ষ ও গুরুত্বসহ তদন্ত হওয়া জরুরি। সমীক্ষায় ‘কাতারগেট’ কেলেঙ্কারিকে অত্যন্ত গুরুতর বলে মনে করেছেন অধিকাংশ ইজরায়েলি। অভিযোগ, কাতার থেকে আসা অর্থ প্রধানমন্ত্রীর দপ্তরের বিভিন্ন স্তরে পৌঁছেছিল।
সমীক্ষা অনুযায়ী, ৪৭ শতাংশ নাগরিক মনে করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। বিশেষ করে বাম ও মধ্যপন্থী রাজনৈতিক ধারার মানুষজন এই তদন্তের পক্ষে জোরালো মত দিয়েছেন। গাজা সংঘাত ও দুর্নীতির অভিযোগ ঘিরে সরকারের উপর আস্থা সংকট যে গভীর হচ্ছে, এই সমীক্ষা তারই ইঙ্গিত




























