পুবের কলম,ওয়েব ডেস্ক: ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে একটি শরণার্থী শিবিরে আজ রবিবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। ফিলিস্তিনের হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলায় দুজন ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
আরও পড়ুন:
তবে বিমান হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইলি সেনাবাহিনী। সম্প্রতি এ নিয়ে পশ্চিম তীরে দ্বিতীয়বারের মতো হামলা চালাল ইসরায়েল।
আরও পড়ুন:
গত ৭ অক্টোবর হামাস ইসরাইলে রকেট হামলা চালায়।
এরপর থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন, পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।আরও পড়ুন:
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সংস্থা বলছে, জেনিন শরণার্থী শিবিরে আল আনসার মসজিদের কাছে একটি এলাকায় হামাসের ঘাঁটি রয়েছে। এ বছর ইসরায়েলের সেনা অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু হলো জেনিন।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তুলকারম শহরে শরণার্থী শিবিরে তারা বিমান হামলা চালিয়েছে। ফিলিস্তিন বলেছে এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।