পুবের কলম,ওয়েবডেস্ক: আসন্ন পবিত্র রমযান মাসে আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করবে যায়নবাদী ইসরাইল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এ ঘোষণা দিয়েছে। ইসরাইলের জবরদখল করা পূর্ব জেরুসালেমের ওল্ড সিটিতে পবিত্র আল-আকসা মসজিদ অবস্থিত। পবিত্র আল-আকসা মসজিদ সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত।
এলাকাটি ইহুদিদের কাছেও পবিত্র স্থান হিসেবে বিবেচিত। বিশেষ করে রমযানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েলের বিধিনিষেধ দীর্ঘদিন ধরে সংঘাতের বড় কারণ হয়ে উঠেছে। আগামী ১০ মার্চ পবিত্র রমযান শুরু হতে পারে।আরও পড়ুন:
আসন্ন রমযানে পবিত্র স্থানটিতে প্রবেশের ক্ষেত্রে সম্ভাব্য বিধিনিষেধের বিষয়ে জানতে চাইলে নেতানিয়াহুর কার্যালয় বলেছে, পেশাদার ব্যক্তি কর্তৃক প্রয়োজনীয় নির্ধারিত নিরাপত্তার খাতিরে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী।
এ বিষয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় বিস্তারিত কিছু জানায়নি। ইসরাইল-পরিকল্পিত এই বিধিনিষেধের নিন্দা জানিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার জন্য তারা ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে।এবার একুশে পদকে ভূষিত ব্যক্তিদের মধ্যে শিল্পকলায় (সংগীত) এন্ড্রু কিশোর (মরণোত্তর), অভিনয়ে ডলি জহুর, ভাষা ও সাহিত্যে মিনার মনসুর, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর) প্রমুখ উল্লেখযোগ্য।