পুবের কলম,ওয়েবডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় ১০০ দিনেরও বেশি সময় ধরে আগ্রাসন চালাচ্ছে ইসরাইলের সামরিক বাহিনী। এ সময়ের মধ্যে ইসরাইলের এক হাজারেরও বেশি সামরিক যান আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেন, ‘গাজা উপত্যকায় শত শত ইসরাইলি সামরিক যান ধ্বংস কিংবা অচল হয়ে গেছে। উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল দিয়ে গাজা উপত্যকায় যেসব ইসরাইলি সামরিক যান প্রবেশ করেছিল, গত ১০০ দিনে এমন ১ হাজার যানে আমরা হামলা চালিয়েছি। হামলায় এসব যান আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
’ তিন মাসে গাজায় হামাস ‘শত শত সফল অভিযান চালিয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের পরিধি দিন দিন বাড়ছে এবং সে যুদ্ধের আগুনে শত্রু বাহিনী ও তাদের পৃষ্ঠপোষকরা জ্বলেপুড়ে মরছে।’ গাজা আগ্রাসনে ইসরাইলি বাহিনী যেসব সাফল্য অর্জনের দাবি করেছে তা নাকচ করে হামাস মুখপাত্র বলেন, ‘আমাদের অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্ল্যাটফর্ম ও বহু কিলোমিটার টানেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অথবা ধ্বংস করার যে দাবি ইসরাইল করছে, তা হাস্যকর। এমন একদিন আসবে যেদিন এসব দাবি মিথ্যা প্রমাণিত হবে।’ হামাসের হাতে আটক থাকা ইসরাইলি বন্দিদের বিষয়ে তিনি বলেন, ‘ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের কারণে গত কয়েক সপ্তাহে বহু ইসরাইলি বন্দির সঙ্গে হামাসের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের অনেকেই নিহত হয়েছে। ইসরাইলি আগ্রাসনে বাকিদের জীবনও বিপন্ন।’গাজায় সাফল্যের ইসরাইলি দাবি হাস্যকর, বলল হামাস
ইমামা খাতুন
প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১৪:৪৮
আরও খবর
চীনের হুমকির মুখে নাগরিকদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে তাইওয়ান
খাইবার পাখতুনখোয়ায় ঝড়-বৃষ্টির তাণ্ডব, প্রাণ গেল ৭ জনের
মধ্যপ্রাচ্যে শান্তির আহ্বান, লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি চাইল জি৭ নেতারা
যুদ্ধবিরতির পথে বড় পদক্ষেপ, সমঝোতা স্মারকে সই ট্রাম্প-পেজেশকিয়ানের
আফগানিস্তানে আরও ৫ টন অত্যাবশ্যকীয় ওষুধ পাঠাল ভারত
আফগানিস্তানে আরও ৫ টন অত্যাবশ্যকীয় ওষুধ পাঠাল ভারত
সিপিআইএম "সংঘ পরিবারের কৌশল" অবলম্বন করেছিল, তোপ সথীসনের
সিপিআইএম "সংঘ পরিবারের কৌশল" অবলম্বন করেছিল, তোপ সথীসনের
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা পাবেন আর্থিক সহায়তা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
তেহরানে বিপুল বিনিয়োগের পথ খুলতে চলেছে, মার্কিন-ইরান চুক্তিতে ৩০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের পরিকল্পনা
তেহরানে বিপুল বিনিয়োগের পথ খুলতে চলেছে, মার্কিন-ইরান চুক্তিতে ৩০ হাজার কোটি ডলারের তহবিল গঠনের পরিকল্পনা
মেসিকাণ্ডে নয়া মোড়, আর্জেন্টাইন কিংবদন্তীর টিমের ই-মেল পেল বিধাননগর পুলিশ
মেসিকাণ্ডে নয়া মোড়, আর্জেন্টাইন কিংবদন্তীর টিমের ই-মেল পেল বিধাননগর পুলিশ
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
স্কুলের টিফিনে গো মাংস নিয়ে যাওয়ার অভিযোগ, অসমে গ্রেফতার নূর শাহিদা বেগম, আটক নাবালক ছাত্র
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
‘আমার একমাত্র এজেন্ডা মহামেডান ক্লাবকে এক নম্বরে নিয়ে যাব’, নতুন সভাপতির দায়িত্ব নিয়ে বললেন হুমায়ুন কবীর
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের