পুবের কলম ওয়েব ডেস্ক: চারদিনে ছাড়া পাওয়া বন্দিদের সঙ্গে মিডিয়ার প্রত্যক্ষ যোগাযোগ বন্ধ রেখেছে ইসরাইল সরকার। তবে তাদের পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করছে ইসরাইলি মিডিয়া। ইসরাইলের প্রখ্যাত মিডিয়া চ্যানেল-১২ যেভাবে সংবাদ পরিবেশন করছে হামাসের হাতে বন্দিদের নিয়ে তাতে ফুটে উঠেছে হামাসের মানবিক দিক আর এই বিষয়টি আদৌ পছন্দ নয় নেতানিয়াহু সরকারের। চ্যানেল-১২ জানিয়েছে, তারা প্রায় প্রত্যেকটি মুক্ত হওয়া বন্দিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে। সব জায়গা থেকেই খবর মিলেছে বন্দিদের নির্যাতন করা হয়নি এমনকি তাদের সঙ্গে কোনওরকম দুর্ব্যবহার পর্যন্ত করা হয়নি। তবে কয়েকজনের বেশ কয়েকদিন পরিমাণ মতো খাবার না পাওয়ার ফলে ওজন কমেছে।
আর এই খাবার না পাওয়ার পিছনে রয়েছে ইসরাইলের পক্ষ থেকে খাদ্য সরবরাহে বাধার বিষয়টি। অনেকে জানিয়েছেন তাদেরকে ইসরাইলি রেডিও চ্যানেল শোনাবার ব্যবস্থা করা হয়েছিল বন্দি অবস্থায়। খাদ্য বন্ধ, বিদ্যুৎ বন্ধ, পানীয় জল বন্ধ- এসব তারা রেডিও মারফত শুনেছে। শেষের দিকে কম খাবার এসেছে এবং সকলে ভাগ করে খেয়েছে। অনেকের ওজন ৮ থেকে ১০ কেজি পর্যন্ত কমেছে এই কম খাদ্য গ্রহণের জন্য। ইসরাইলের একজন ডাক্তার যিনি এইসব বন্দিদের কয়েকজনের চিকিৎসার দায়িত্বে ছিলেন, তিনি জানিয়েছেন, বন্দিদের ভাত, ছোলা, কড়াই এবং রুটি খেতে দেওয়া হয়েছিল। অনেকের ওজন কমেছে এই কদিন বন্দি অবস্থায় কাটার দরুণ। তাদের সঙ্গে বন্দি অবস্থায় কোনও ধরনের দুর্ব্যবহার করা হয়েছে এমন অভিযোগ কেউ করেননি। আর খাদ্য সংকট দেখা দিয়েছিল শেষ দু’সপ্তাহে। এইসব বন্দিদের জন্য ইসরাইল বিশাল ব্যবস্থা করে রেখেছিল। তাদের ধারণা ছিল বন্দিদের সঙ্গে সঙ্গেই ওটি বা আইসিইউতে ভর্তি রাখতে হতে পারে। এয়ার অ্যাম্বুলেন্সও তৈরি রাখা হয়েছিল। হাসপাতাল তৈরি ছিল। কিন্তু তাল কেটে যায় থাইল্যান্ডের বন্দিদের মুক্তিতে। তারা সুস্থ শরীরে বের হয়ে আসেন। চিকিৎসকরাও জানায়, সুস্থ রয়েছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রীও জানিয়ে দিয়েছেন সুস্থ শরীরে রয়েছেন তাদের দেশের ছাড়া পাওয়া নাগরিকরা। হামাসের হাতে তারাও বন্দি ছিল ৪৮ দিন। ইসরাইলকে তাই সহ্য করতে হচ্ছে হামাসের প্রশংসা এবং বন্দিদের সঙ্গে তাদের মানবিক ব্যবহার নিয়ে। অপরদিকে ফিলিস্তিনি বন্দিরা বের হয়ে বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে জানাচ্ছেন তাদের সঙ্গে পশুর মতো আচরণ করা হয়েছে ইসরাইলের কারাগারে।হামাসের হাতে বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়নি
সামিমা এহসানা
প্রকাশিত:
২৮ নভেম্বর ২০২৩, ১৩:১৮
আরও খবর
চুক্তির ইঙ্গিতে হামলা স্থগিত ট্রাম্পের, তবে সমঝোতার দাবি খারিজ করল ইরান
উত্তর আয়ারল্যান্ডে জাতিগত সহিংসতা, আতঙ্কে অবরুদ্ধ প্রায় পাঁচ হাজার বাংলাদেশি
তৃণমূল কি কংগ্রেসে মিশে যাচ্ছে? স্পষ্ট করলেন জয়রাম রমেশ
যাত্রী স্বাচ্ছন্দ্যে শিয়ালদা ডিভিশনে বাড়ছে অতিরিক্ত ট্রেন পরিষেবা
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
"ভয়াবহ ও অমানবিক", মণিপুরে ৬ নাগার হত্যায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নেইফিউ রিও, দ্রুত বিচারের দাবি
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
কোঝিকোড়ে নিপা ভাইরাস আতঙ্ক: আক্রান্তের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, বিশেষ সতর্কতা জারি
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টের নির্দেশ মেনে ভবানীভবনে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
বিমানবন্দরে অভিষেককে লক্ষ্য করে চোর স্লোগান, ৬ টার মধ্যে হাজির হতে হবে সিআইডির কাছে
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
দক্ষিণবঙ্গেও প্রবেশের অপেক্ষায় মৌসুমি বায়ু, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে ঢুকবে বর্ষা?
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ