পুবের কলম, ওয়েবডেস্ক: ইসরায়েলে হামাসের হামলা শুরুর পর একটি ভিডিও সামনে এসেছে। ইসরায়েলে আজ নতুন করে হামাসের অভিযান শুরুর পর ভিডিওটি সামনে আসে। অভিযানের প্রথম ২০ মিনিটে ইসরায়েলে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার দাবি করেছে হামাস।
আরও পড়ুন:
হামাস যোদ্ধাদের হাতে আটক একটি ইসরায়েলি ট্যাংকের সামনের ফিলিস্তিনিদের উল্লাস দেখা গেছে।
গাজায় ইসরায়েলের একটি সাঁজোয়া যান চালাচ্ছেন হামাস যোদ্ধারা।আরও পড়ুন:
এদিকে ইসরায়েল দেশটির কোনও সামরিক ট্যাংক হামাসের কাছে আটক থাকার বিষয়ে মন্তব্য করেনি। ইসরায়েল ও ফিলিস্তিনি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ইসরায়েল-ফিলিস্তিনের উভয়পক্ষের হামলায় কমপক্ষে ২৪৭ ফিলিস্তিনি, ৩২ ইসরায়েলি এবং দুজন বিদেশি নিহত হয়েছেন। ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস আরেকটি ভিডিও প্রকাশ করেছে।
ওই ভিডিওতে হামাস যোদ্ধাদের বেসামরিক পোশাকে থাকা তিন ব্যক্তিকে আটক করতে দেখা গেছে। আজ শনিবার ভিডিওটি প্রকাশ করা হয়েছে। ভিডিওটি শুরু হয়েছে একটি বাক্য দিয়ে।আরও পড়ুন:
তাতে বলা হয়েছে, ‘আল-আকসা ফ্লাড’ নামে তাদের লড়াইয়ে আল-কাসেম ব্রিগেডের হাতে শত্রুপক্ষের বেশ কয়েকজন সেনার আটক হওয়ার দৃশ্য এটি। ভিডিওতে হিব্রু ভাষায় বিভিন্ন লেখা দেখে বোঝা যায়, সেটি ‘ইরেজ ক্রসিংয়ের’ ইসরায়েলি অংশে ধারণ করা। ক্রসিংটি দিয়ে হামাস–নিয়ন্ত্রিত গাজা উপত্যকা ও ইসরায়েলের মধ্যে যাতায়াত করা যায়।
আরও পড়ুন: