পুবের কলম প্রতিবেদক: যাদবপুর বিদ্যাপীঠের নাম এমনিতেই রয়েছে। এবার সেই বিদ্যালয়ের সাফল্যের মুকুটে জুড়ল নয়া পালক। দেশের সেরা ১০ স্কুলের তালিকায় ৬ নম্বরে জায়গা করে নিল যাদবপুর বিদ্যাপীঠ।
আরও পড়ুন:
সম্প্রতি কেন্দ্রীয় সরকার ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সেরা স্কুলের এই তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে দিল্লির দু'টি স্কুলের নাম রয়েছে।
আরও পড়ুন:
তবে পশ্চিমবঙ্গের স্কুল হিসাবে সেই তালিকায় জায়গা করে নিয়েছে যাদবপুর বিদ্যাপীঠ। প্রথম দশের তালিকায় প্রথম স্থানে রয়েছে দিল্লির দ্বারকার রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয় আর দ্বিতীয় স্থানে যমুনা বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়। একইভাবে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে
আরও পড়ুন:
কেরলের কোঝিকোড়ের জিভিএইছএসএস স্কুল। চতুর্থ স্থানে মুম্বইয়ের ওরলির সিফেস মুম্বই পাবলিক স্কুল। পঞ্চম ওড়িশার গঞ্জমের ওড়িশা আদর্শ বিদ্যালয়।
আর ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ। যা নিয়ে খুশি স্কুলের শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকরা।জানা গিয়েছে, প্রথম দশের তালিকায় রয়েছে চণ্ডীগড়ের দুটি সরকারি স্কুল। নবম স্থান অর্জন করেছে দিল্লির দুটি স্কুল ও ভোপালের একটি স্কুলও রয়েছে সেই তালিকায়।
অন্য র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছে বেঙ্গালুরুর 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স'। ভারতের মোট ৮টি 'আইআইটি' এই র্যাঙ্কিংয়ে ঠাঁই পেয়েছে। এর মধ্যে টপ র্যাঙ্কে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বা 'আইআইএসসি'।