পুবের কলম,ওয়েবডেস্ক: দেশকে ধ্বংস না করতে ক্ষমতাসীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পিটিআই প্রধান ও প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বলেছেন, ‘আমাকে রাজনীতির বাইরে রাখতে গিয়ে দেশকে ধ্বংস করবেন না।
আরও পড়ুন:
পাকিস্তানেই যাদের জীবন-মরণ তাদের জন্য এটা কঠিন সময়।’ ইমরান খান পাক সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘যত বেশি সম্ভব আমার দলের নেতা-কর্মীদের নিয়ে যান। তারপরও আগামী ৩ থেকে ৪ সপ্তাহ পর নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করুন।
’আরও পড়ুন:
তাঁর কথায়, ‘আপনারা যে গতিতে এগিয়ে যাচ্ছেন আমরা অনেকটাই ভেঙে গেছি, আরও অনেকেই হয়তো দল ত্যাগ করবে। তবে আমার অনুরোধ, নির্বাচনের একটি দিন-তারিখ ঘোষণা করুন। কারণ, দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে।’
আরও পড়ুন:
এদিকে ইমরান খান সুপ্রিম কোর্টে গিয়ে অভিযোগ তুলেছেন, তার দলের আটক মহিলাদের জেলে বন্দি রেখে যৌন নির্যাতন করা হচ্ছে। এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে আদালতের প্রতি আহ্বান জানান পিটিআই প্রধান।
আরও পড়ুন:
তাঁর অভিযোগ, আদিয়ালা ছাড়াও বিভিন্ন কারাগার থেকে মহিলাদের উপর যৌন নির্যাতনের খবর আসছে। ভার্চুয়াল বক্তব্যের শুরুতে ইমরান খান তার দলের সমাবেশে মহিলাদের উল্লেখযোগ্য অংশগ্রহণের জন্য গর্ব প্রকাশ করেছিলেন। পরে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এমন একটি দেশে নারীদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে যে দেশের জনসংখ্যার অর্ধেকই নারী।
পিটিআই চেয়ারম্যান বলেছেন যে, তার সরকারের আমলে মিডিয়া ‘স্বাধীন’ ছিল, আজকে যেখানে এটি মুখ থুবড়ে পড়েছে। তিনি বলেন, বর্তমান সরকারের শাসনে নির্লজ্জভাবে গণতান্ত্রিক মূল্যবোধ লঙ্ঘিত হচ্ছে।