পুবের কলম ওয়েব ডেস্কঃ শুক্রবারই জম্মুর রাজৌরিতে সেনা ছাউনির কাছে গুলি করে হত্যা করা হয়েছিল ২ দলিতকে। সেনা বাহিনীর দাবি, অজ্ঞাতপরিচয় জঙ্গিরা গুলি করে ওই ২জনকে খতম করেছে। যদিও স্থানীয়দের কারও কারও অভিযোগ, সেনা-বাহিনীর গুলিতেই প্রাণ হারাতে হয়েছে ওই দু’জনকে।
আরও পড়ুন:
সেই বিতর্কর মধ্যেই জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা নিহত ২জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতপূরণের কথা ঘোষণা করেছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, স্বজন হারানোর কষ্ট টাকার বিনিময়ে ভোলানো যায় না। উপ-রাজ্যপালের কথায়, ‘রাজৌরির ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
নিহতদের পরিবারকে সমবেদনা জানাই।আরও পড়ুন:
জীবনের মূল্য কখনও টাকা দিয়ে চুকিয়ে দেওয়া যায় না। তবুও আমি ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করছি নিহতদের পরিবারের জন্য।’ এদিকে, নিহতদের পরিচয়ও শণাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের নাম সুরিন্দর কুমার ও কমল কিশোর। তারা দু’জনেই পাহলিয়ানার বাসিন্দা।
কুমার ও কিশোরের অন্ত্যেষ্টিক্রিয়া রাজৌরিতে সম্পন্ন হয়েছে।আরও পড়ুন:
শেষকৃত্যের সময় সেখানে উপস্থিত ছিলেন উপত্যকার বিজেপি ইউনিটের সভাপতি রবীন্দ্র রায়না,সাধারণ সম্পাদক বিবোধ গুপ্তা, বিজেপি নেতা নীলম লাঙ্গে, রাজৌরির ডিসি বিকাশ কুন্দাল, ডিআইজি (রাজৌরি-পুঞ্ছ) হাসিব মুঘাল ও রাজৌরির এসএসপি চৌধুরি মুহাম্মদ আসলাম। বিজেপি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরাও নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন। ঘটনার তদন্ত দাবি করেছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষের দাবি জানিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
রাজ্য বিজেপির সভাপতি রবিন্দর রায়নার কথায়, ‘এটি একটি দুঃখজনক ঘটনা।
যারাই এর সাথে জড়িত তাদের আইনের মুখোমুখি হতে হবে। পুলিশ ঘটনার তদন্ত করছে।’ নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে জম্মু-কাশ্মীর প্রদেশ কংগ্রেস কমিটির একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা দলিত পরিবারের দুঃখ ভাগ করে নিতে এসেছি, যারা মর্মান্তিক ঘটনায় তাদের সদস্যদের হারিয়েছে। নিহতদের পরিবার যাতে ন্যায়বিচার পায় তার দাবি জানাচ্ছি। এজন্য উচ্চ পর্য়ায়ের বিচার বিভাগীয় তদন্ত দরকার। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেস সবসময় সশস্ত্র বাহিনীর পাশে দাঁড়িয়েছে।’