পুবের কলম ওয়েব ডেস্কঃ সেন্ট হেলেনা দ্বীপের অবস্থান দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। দ্বীপটি বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক একটি কচ্ছপের জন্মদিন পালন করছে। বিরাট আকারের এই কচ্ছপটির নাম জোনাথন। গুটি গুটি পায়ে ১৯০ বছর ছুঁয়ে ডাবল সেঞ্চুরি করার পথে এগিয়ে চলেছে কচ্ছপটি।
আরও পড়ুন:
আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপের খেতাব পেয়েছে জোনাথন। ১৮৩২ সালে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ স্যেচেলেসে তার জন্ম। জন্মের প্রায় অর্ধশতাব্দী পর সেন্ট হেলেনা দ্বীপে যায় সে। ১৮৮২ সাল থেকে দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপেই বসবাস করে আসছে বিশ্বের সবচেয়ে বয়স্ক কচ্ছপ।
আরও পড়ুন:
সেসময় সেন্ট হেলেনা দ্বীপ ছিল ব্রিটিশদের উপনিবেশ। ওই দ্বীপে স্যার উইলিয়াম গ্রে উইলসনকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল কচ্ছপটি। পরবর্তীতে গভর্নর হন তিনি। জোনাথনের প্রিয় খাবার দিয়ে বানানো কেক কেটে রবিবার জন্মদিনের অনুষ্ঠান শেষ হয়েছে।