আনন্দঘন বিসর্জনের শোভাযাত্রা মুহূর্তে পরিণত হলো মৃত্যুর মিছিলে। কর্নাটকের হাসান জেলায় গণেশ বিসর্জনের সময় নিয়ন্ত্রণহীন এক ট্রাক ভিড়ে ঢুকে পড়ায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জনের বেশি। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মোসালেহোসাহাল্লি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরাকলাগুডু থেকে আসা ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভক্তদের ভিড়ে ঢুকে পড়ে। চারজন ঘটনাস্থলেই মারা যান, হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরও পড়ুন:
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং আহতদের চিকিৎসার পূর্ণ ব্যয়ভার বহনের ঘোষণা দিয়েছেন।