আবদুল ওদুদ: উমরাহ সম্পন্ন করে কলকাতায় ফিরলেন পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা জঙ্গীপুরের সাংসদ খলিলুর রহমাম। শনিবার সকালে কলকাতা নেতাজি আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছন তিনি। তাঁকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্য হজ কমিটির সদস্য কুতুবউদ্দিন তরফদার সহ অন্যান্যরা।
আরও পড়ুন:
গত ৬ সেপ্টেম্বর তিনি পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে রওনা হন।
নির্দিষ্ট সময়ের আগেই উমরাহ করে কলকাতায় ফিরলেন খলিলুর রহমান। পুবের কলমকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সফর সূচী কিছুটা কাট-ছাঁট করতে হয়েছে কেননা সংসদে বিশেষ অধিবেশন রয়েছে তার জন্য দিল্লির পাûর্লামেন্টে উপস্থিত থাকতে হবে। আজই দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান তিনি। যার কারনে সফর সংক্ষিপ্ত করতে হয়েছে।আরও পড়ুন:
সাংসদ বলেন, পবিত্র হজ সম্পন্ন করার উদ্দেশ্যে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করতে যান। হজের ব্যবস্থাপনা কি হয় সেই সমস্ত বিষয়গুলি দেখা প্রয়োজন। তাই উমরাহ সম্পন্ন করতে যাওয়া হয়েছিল। বাংলার হজযাত্রীদের পরিষেবা যাতে আগামীতে ভালো হয় তার জন্য উদ্যোগ নেওয়া হবে।
কেন্দ্রীয় হজ কমিটির সঙ্গে এ বিষয়ে আলোচনা করা জরুরী। পরবর্তীতে কেন্দ্রীয় হজ কমিটির সঙ্গে আলোচনা হবে। আমরা চাই হজ সুষ্ঠভাবে প্রতি বছর সম্পন্ন হবে। উমরাহর পাশাপাশি অন্যান্য বিষয়গুলিও ক্ষতিয়ে দেখা হয়েছে।আরও পড়ুন:
আগামীতে সেই সমস্ত কাজগুলি যাতে বাস্তবায়িত করতে পারি সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। দেশ এবং জাতির কল্যাণে আল্লাহর দরবারে দোয়া করেছেন বলে জনাব খলিলুর রহমান জানান। রাজ্য হজকমিটির চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে শনিবার সকালে বিমানবন্দর চত্বরে ভীড় করেন বহু শুভাকাঙ্খী।