আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: কানাডায় ছুরি নিয়ে হামলা নিহত কমপক্ষে ১০ জন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে মোট ১৫ জন কে। তাদের অনেকের অবস্থাই অত্যন্ত আশংকাজনক।
আরও পড়ুন:
জানা গেছে, কানাডার ওয়েলডন শহরের কাছে জেমস স্মিথ ক্রি নেশনে হামলা চালায় সন্দেহভাজন দুই ব্যক্তি।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের অ্যাসিস্টেন্ট কমিশনার ব্ল্যাকমোর জানান, স্থানীয় সময় রবিবার ৪ সেপ্টেম্বর জেমস ক্রি নেশনের দুই জায়গায় ছুরি নিয়ে স্থানীয় বাসিন্দাদের উপরে হামলা চালানোর খবর মেলে। জোড়া ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। একাধিক মানুষ আহত হয়েছেন। এখনো পর্যন্ত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আরও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তারাও বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন। এই মূহুর্তে মোট আহতের সংখ্যা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে বেশ কয়েকজনকে নিশানা বানিয়ে হামলা চালালেও, তারপরে এলোপাতাড়ি হামলা চালায়।
তাদের সামনে যারাই ছিল, তাদের ছুরি দিয়ে কোপানো হয়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা।কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো পুরো ঘটনার তীব্র নিন্দা করেছেন।আরও পড়ুন:
অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে। ডেমিয়ান ও মাইলস স্যান্ডারসন নামক ৩০ ও ৩১ বছর বয়সী দুই ব্যক্তিই হামলা চালায়। https://twitter.com/JustinTrudeau/status/1566570581084049408?t=z-lplNmu7ev-UtmpWCVy1w&s=19
আরও পড়ুন: