২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সোশাল মিডিয়ায় কড়াকড়ি: পুলিশ কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি

কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার থেকে পুলিশ কর্মীদের সোশাল মিডিয়া ব্যবহারে নতুন কড়া গাইডলাইন জারি করা হয়েছে। নির্দেশ অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র অনুমোদিত অফিসাররাই অফিসিয়াল সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে পুলিশের পক্ষ থেকে কোনও বিবৃতি দিতে পারবেন।
নতুন নিয়মে স্পষ্ট করে বলা হয়েছে, সংবেদনশীল, অপারেশন বা তদন্ত সংক্রান্ত কোনও তথ্য ব্যক্তিগত অ্যাকাউন্ট, মেসেজিং অ্যাপ বা অন্য কোনও ডিজিটাল মাধ্যমে শেয়ার করা যাবে না। এমন কোনও পোস্ট বা শেয়ার করা নিষিদ্ধ যা তদন্তের গতিপ্রকৃতিতে প্রভাব ফেলতে পারে বা প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করে।
এছাড়া সরকারি নীতি, প্রকল্প, রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে ব্যক্তিগত মতামত এমনভাবে প্রকাশ করা যাবে না যাতে পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে বা জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ হয়। সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা বা অন্য সরকারি বিভাগ সম্পর্কে প্রকাশ্যে বিরূপ মন্তব্য করাও নিষিদ্ধ করা হয়েছে।
সরকারি দায়িত্ব, পরিদর্শন বা সংবেদনশীল সফরের তথ্যও ব্যক্তিগত সোশাল মিডিয়ায় পোস্ট করা যাবে না বলে নির্দেশে উল্লেখ রয়েছে। নির্দেশিকা লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে লালবাজার।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সোশাল মিডিয়ায় কড়াকড়ি: পুলিশ কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সোশাল মিডিয়ায় কড়াকড়ি: পুলিশ কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি

আপডেট : ২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার