পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবার ১৩ ডিসেম্বর জঙ্গি হানার ২২ বছর পূর্তির দিনেই ফের কলঙ্কিত হল সংসদ। লোকসভার শীতকালীন অধিবেশন চলাকালীন ভিজিটরস সিটে বসা আগুন্তুক হঠাৎ করে লাফ দিয়ে পড়েন। তার পর একটা পর একটা গ্যালারিতে লাফাতে লাফাতে এগোতে থাকে। সেই সময় জিরো আওয়ারে বক্তব্য রাখছিলেন মালদার উত্তরের সাংসদ খগের মুর্মু। অতর্কিতে এই ঘটনায় সবাই হতভম্ব হয়ে পড়েন। দুজনকে ওখানেই ধরে ফেরেন নিরাপত্তা রক্ষীরা, বাকি দুজনকে বাইরে থেকে পাকরাও করে পুলিশ। পরে একজনকে আটক করা হয়।
আরও পড়ুন:
এই ঘটনায় পুলিশের সন্দেহভাজনের তালিকায় রয়েছে ললিত ঝাঁ বলে এক ব্যক্তি।
সূত্রের খবর এই ললিত কলকাতায় থাকে। এই ললিতের সূত্র ধরে নীলাক্ষ আইচ নামে এক কলেজ ছাত্রের খোঁজ পাওয়া গেছে। নীলাক্ষ কলকাতার বাসিন্দা।আরও পড়ুন:
ঘটনার দিনের সংসদের হুলুস্থুলু কাণ্ডের ভিডিও ললিত, নীলাক্ষ'র মোবাইলে পাঠিয়ে ছিল বলে জানা গেছে। নীলাক্ষ একজন ইংরেজি অনার্সের পড়ুয়ার পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান। তার সেই সংস্থা পুরুলিয়ায় আদিবাসী সমাজের জন্য কাজ করে থাকে। ললিত কেন নীলাক্ষকে এই ভিডিয়ো পাঠিয়েছিল, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
নীলাক্ষ সংবাদমাধ্যমকে জানান, চলতি বছরে ললিতের সঙ্গে পরিচয় হয়। কলকাতায় একটি ইভেন্টের মাধ্যমে পরিচয়। এপ্রিল মাসের দিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে একটি নেতাজি সম্পর্কিত ইভেন্টের আমন্ত্রিত ছিলেন নীলাক্ষ। তার এক পরিচিত দাদা তাকে এই ইভেন্টে আমন্ত্রণ জানান। এটি ছিল মূলত টক শো। সেখানেই পরিচয় হয় ললিত ঝায়ের সঙ্গে। ওই ইভেন্টে ললিত খুব দক্ষতার সঙ্গে সব কিছু পরিচালনা করছিলেন। সেই দেখেই নীলাক্ষ তার এনজিও-তে যুক্ত হওয়ার জন্য ললিতকে বলেন।
আরও পড়ুন:
নীলাক্ষ আরও জানান, কাল তার মোবাইলে একটি ভিডিয়ো পাঠান ললিত। সেখানে তিনি বলেন মিডিয়া কভারেজ দেখতে। ললিত তার সঙ্গে হিন্দিতে কথা বলছিলেন। নীলাক্ষ আরও জানান, তিনি সংসদের এই ঘটনার বিষয়ে কিছু জানতেন না। তাই প্রথমে তিনি ভিডিয়োটি ডাউনলোড করেননি। পরে তিনি কিছুক্ষণ ভিডিয়ো দেখে বন্ধ করে দেন। ললিতের সঙ্গে তার কোনও কথা হয়নি, দাবি নীলাক্ষের।
আরও পড়ুন:
সেই সঙ্গে নীলাক্ষ বলেন, এই ঘটনার পর দিল্লি পুলিশের এক আধিকারিক তাকে ফোন করেছিলেন। দিল্লি থেকে আরও কোনও ফোন এখনও পর্যন্ত আসেনি। দিল্লি পুলিশের তরফে তাকে কোথাও ইন্টারভিউ দিতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন:
নীলাক্ষ জানিয়েছেন, তবে সংসদ কাণ্ডে তার দ্বারা যদি কোনও উপকার হয়, তার জন্য তিনি সরকারকে সব রকম সাহায্য করতে প্রস্তুত আছেন।