পুবের কলম ওয়েবডেস্কঃ চার পুরনিগমেই সবুজ ঝড়। বিজেপি থেকে তৃণমূলে ঘর ওয়াপসি হওয়ার পর সহজ জয় পেয়েছেন সব্যসাচী দত্ত। অন্যদিকে অপর হেভিওয়েট কৃষ্ণা চক্রবর্তীও জয়ী হয়েছেন।জয়ী দুই হেভিওয়েট জয়ের খবর নিশ্চিত হওয়ার পরেই কালীঘাটে গিয়ে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

অভিষেকের সঙ্গেও দেখা করেন দুজনে।

এখন কে হবেন বিধাননগরের মেয়র তাই নিয়ে চলছে জোর জল্পনা। সব্যসাচী বিজেপিতে যোগদানের পরে কৃষ্ণা চক্রবর্তী মেয়র হিসেবে দায়িত্ব সামলেছেন। মমতা নিজেই কৃষ্ণাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন এ দিন।

যদিও কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন তিনি নিজে মেয়র পদ নিয়ে ভাবিত নন। দলের একজন কর্মী হিসেবে কাজ করে যেতে পারলেই তিনি খুশি।

যদিও সংবাদমাধ্যমের সামনে মেয়র হওয়া নিয়ে মুখ খুলতে চাননি সব্যসাচী।পাল্টা তিনি বলেন “ মমতাই আমাদের মেয়র”।এখন  বিধাননগরের মেয়র পদে কে বসেন সেটাই দেখার।