পুবের কলম ওয়েবডেস্কঃ বিগত তিন বছর ধরে তিনি ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা। এবার সেই দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন কে ভি সুব্রহ্মণ্যম।আরও গভীর পড়াশোনায় নিজেকে নিযুক্ত করতে চান তাই অব্যাহতি নিলেন তিনি।
আরও পড়ুন:
ট্যুইটারে সুব্রহ্মণ্যম নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর তার প্রশংসা করে তাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:
ট্যুইটারে সুব্রহ্মণ্যম লিখেছেন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি গর্বিত।
আরও পড়ুন:
তিনি আরও লিখেছেন তিনবছরের মেয়াদ শেষ করার পর তিনি এবার নিজের লেখাপড়ার জগতে মনোনিবেশ করতে চান।
আরও পড়ুন:
সুব্রহহ্মণ্যম লেখেনঃ " দেশসেবা করার সুযোগ পাওয়াটা আমার কাছে দারুণ সম্মানের ছিল৷ সবার থেকে অসাধারণ সমর্থন এবং উৎসাহ পেয়েছি৷