পুবের কলম, ওয়েবডেস্ক: প্রয়াত বিশিষ্ট সাংবাদিক অশোকতরু চক্রবর্তী। রবিবার রাতে বেলঘরিয়ার ভাড়া বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৭ বছর। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। অধুনালুপ্ত সংবাদপত্র ‘ভারত কথা’য় তার সাংবাদিকতা শুরু।
সংবাদ বিভাগের সঙ্গে তিন দশকের বেশি জড়িয়ে ছিলেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি অশোকতরু চক্রবর্তীর উৎসাহ ছিল লেখালেখি এবং তথ্যচিত্র নির্মাণে’ও। লিখেছেন, নানা পত্র-পত্রিকায়।আরও পড়ুন:
তাঁর তৈরি ‘ঢেঁড়া’ তথ্যচিত্রটি, দর্শক, সমালোচকদের কাছে প্রশংসা কুড়িয়েছে। ২০১৩-এ BFJA পুরস্কার পায় ছবিটি।
প্রেস ক্লাবের সঙ্গে তার ছিল সুদীর্ঘ সম্পর্ক। বহু পত্র-পত্রিকায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। 'নিউজ বাংলা'য় দীর্ঘদিন কাজ করেছেন তিনি। সহকর্মীদের সঙ্গে অশোকতরু চক্রবর্তীর বন্ধুর মতো ব্যবহার সকলকে মুগ্ধ করত। সকলের কাছে 'অশোক দা' বলেই পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ সাংবাদিক মহল।