০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী ছবির পরিচালক পিনাকী চৌধুরী

পুবের কলম প্রতিবেদক: প্রয়াত জাতীয় পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান পরিচালক পিনাকী চৌধুরী। সোমবার ভোররাতে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বিগত একমাস ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি।

রবিবার হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয় পরিচালককে। ভোররাত ৩.১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই প্রয়াত হন পিনাকী চৌধুরী। সোমবার সারাদিন বাড়িতেই শায়িত থাকবে তাঁর মৃতদেহ। মঙ্গলবার তাঁর ছেলে লন্ডন থেকে ফিরলে শেষকৃত্য সম্পন্ন হবে।

বিগত একমাস ধরেই ভুগছিলেন বালিগঞ্জ কোর্ট ছবির পরিচালক পিনাকী চৌধুরী। সলিড কোনও খাবার খেতে পারছিলেন না তিনি, লিক্যুইড ডায়েটই চলছিল তাঁর। ২০১৭ সালে একটি লিম্ফোমা হয়েছিল, সেটা সেরেও গিয়েছিল। কিন্তু গত ২০ তারিখ গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে টাটা মেডিক্যাল সেন্টারে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তাঁর নানা ধরনের পরীক্ষা হয়।

তারপরেই চিকিৎসক জানান যে, ঐ লিম্ফোপাই পুনরায় তাঁর শরীরে ফিরে এসেছে। অ্যান্টিবায়োটিক চলছিল কিন্তু শরীরের কোনও উন্নতির বদলে কেবলই অবনতি হচ্ছিল। চিকিৎসকই ওঁকে বাড়ি ফিরিয়ে আনার কথা বলেন। এরপরেই রবিবার বাড়ি ফিরিয়ে আনা হয়। বাড়ি ফিরেই রাত ৩.১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লেক গার্ডেনসে তাঁর বাড়িতেই শায়িত আছে মৃতদেহ। মঙ্গলবার লন্ডন থেকে তাঁর ছেলে ফিরলেই শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানান তাঁর স্ত্রী।

সর্বধিক পাঠিত

৩৮ জন জামিয়া মিল্লিয়া ইসলামিয়া একাডেমির শিক্ষার্থী ২০২৫ সালের সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত জাতীয় পুরস্কারজয়ী ছবির পরিচালক পিনাকী চৌধুরী

আপডেট : ২৪ অক্টোবর ২০২২, সোমবার