যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়—এ কথা স্পষ্ট করে জানিয়ে দিল হোয়াইট হাউস। বুধবার এক সাংবাদিক বৈঠকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এই তথ্য নিশ্চিত করেন। ফলে লেবাননকে ঘিরে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা অনেকটাই কেটে গেল।
আরও পড়ুন:
মুখপাত্র জানান, গত মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে দীর্ঘ আলোচনা হয়।
সেই আলোচনায় নেতানিয়াহু যুদ্ধবিরতির প্রচেষ্টাকে সমর্থন করলেও, লেবানন এই চুক্তির আওতায় পড়ছে না বলে স্পষ্ট করা হয়।আরও পড়ুন:
এই প্রসঙ্গে লেভিট জানান, ভবিষ্যতে লেবাননকে চুক্তির অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে আলোচনা চলবে। তবে বর্তমানে যুদ্ধবিরতির সীমা শুধুমাত্র যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের ক্ষেত্রেই প্রযোজ্য।
আরও পড়ুন:
অন্যদিকে, নেতানিয়াহু আরও কঠোর অবস্থান নিয়ে জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
তাঁর কথায়, “ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে আমাদের অভিযান থামবে না।”আরও পড়ুন:
যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ব্যাপক প্রাণহানির খবর সামনে এসেছে। বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। যদিও হিজবুল্লাহ আপাতত যুদ্ধবিরতির প্রতি সম্মান দেখিয়ে ইসরায়েলে পাল্টা হামলা বন্ধ রেখেছে, তবুও ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
আরও পড়ুন:
লেবানন ফ্রন্ট এই চুক্তির বাইরে থাকায় মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনো অনিশ্চিত।