পুবের কলম,ওয়েবডেস্ক: এলআইসি-র পলিসি ভেবে প্রতারকদের হাতে টাকা দিচ্ছেন না তো ? বুধবার গ্রাহকদের সতর্ক করতে সোশ্যাল সাইটে বার্তা দিয়েছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া । বর্তমান সময়ে এলআইসির মতো কোম্পানি নাম ও লোগোর অপব্যবহার করে সোশ্যাল সাইটে প্রতারণা অহোরাত্র ঘটে চলেছে। বুধবার সেই নিয়েই গ্রাহকদের সতর্ক করল এলআইসি। বুধবার সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা প্রতারক চক্রের উদ্দেশ্যে কড়া বার্তা দেয়।
আরও পড়ুন:
উল্লেখ্য, দেশের জীবন বিমা থেকে শুরু করে আর্থিক সুরক্ষা যোজনায় বড় নাম এলআইসি। এমনিতেই ভারতের বৃহত্তম জীবন বিমা কোম্পানি হিসাবে সুনাম রয়েছে এই কোম্পানির। অভিযোগ এই বিশ্বাসকে কাজে লাগাচ্ছে কোনও অসাধু চক্র। বুধবার এক্স হ্যান্ডলে প্রতারকদের হাত থেকে গ্রাহকদের সচেতন করতে একটি ট্যুইট করেছে ।
আরও পড়ুন:
এদিন সংস্থার পক্ষ থেকে জানানো হয়, দোষীদের চিহ্নিত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং যারা অনুমোদন ছাড়াই ব্র্যান্ড ব্যবহার করে প্রতারণামূলক ক্রিয়াকলাপে জড়িত পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।