পুবের কলম ওয়েব ডেস্কঃ দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসি। দেশের কোটি কোটি মানুষের লগ্নি রয়েছে এই বিমা সংস্থায়। সাধারণ, মধ্যবিত্ত মানুষের বড় ভরসা এই এলআইসি। সেই এলআইসি’র লাভের অঙ্কে এবার বড় ধস। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে দ্বিতীয় ত্রৈমাসিকে এলআইসি’র মুনাফা গত অর্থবর্ষের তুলনায় অর্ধেক হয়ে গিয়েছে।
স্বাভাবিকভাবেই এলআইসি’র লাভের অঙ্কে এই বিপুল ধস নিয়ে আম-জনতার মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।তৃণমূলের অভিযোগ, মোদি সরকারের জমানায় দেশের রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলিকে যে দুর্বল করে দেওয়া হচ্ছে এসব তারই প্রমাণ।
আরও পড়ুন:
উল্লেখ্য,অনেকে এমনটাও মনে করছেন, আদানি গোষ্ঠীর একাধিক সংস্থায় লগ্নি ছিল এলআইসি’র। কিন্তু, হিন্ডেনবার্গের রিপোর্ট সামনে আসার পর আদানির বিভিন্ন সংস্থার স্টকগুলি ক্ষতির মুখে পড়ে। ফলে ক্ষতির মুখে পড়তে হয় এলআইসি’কেও। এলআইসি’র এই মুনাফা কমার পিছনে এটাও ফ্যাক্টর হতে পারে।