পুবের কলম ওয়েব ডেস্ক: দিল্লির শ্রদ্ধাকাণ্ডের ছায়া ফের মুম্বইয়ে। বচসার জেরে ৩৬ বছর বয়সি লিভ-ইন সঙ্গীকে কুপিয়ে খুন করে প্রেমিক। তারপর মৃতদেহ কয়েক টুকরো করে সেগুলো প্রেসার কুকারে দিয়ে সেদ্ধও করে সে! নৃশংস হত্যাকাণ্ডের পর বুধবার সন্ধেয় ৫৬ বছর বয়সি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন:
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মিত্র রোডে। সেখানে এক আবাসনে গত ৭ বছর একসঙ্গে থাকতেন সরস্বতী বৈদ্য ও মনোজ সাহানি। এদিন তাঁদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়তেই থানায় জানান প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ। তারপরেই ফ্ল্যাটের মধ্যে মৃতদেহর একাধিক টুকরো নজরে আসে পুলিশের।
আরও পড়ুন:
সরস্বতীকে খুন করা হয়েছে বলেই জানিয়েছেন তদন্তকারীরা। তাঁদের অনুমান, খুনের ঘটনাটি আরও তিনদিন আগে ঘটেছে। ঘাতক যুবককে গ্রেপ্তার করে কী কারণে খুন করেছে, তা ঘিরে জিজ্ঞাসাবাদ জারি রেখেছেন তাঁরা।