চেন্নাই, ১৯ জুলাই: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা নিট-এ আসন সংরক্ষণ নিয়ে তীব্র বিতর্কের মাঝেই সোমবার মাদ্রাজ হাইকোর্ট এক শুনানিতে জানিয়েছে যে, তামিলনাড়ুর নন-সেন্ট্রাল মেডিক্যাল কলেজগুলিতে অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-এর জন্য রাজ্য সমর্পিত মেডিক্যাল আসনে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) সংরক্ষণের বাস্তবায়ন না করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের আপাত প্রচেষ্টা দেখা যাচ্ছে যা ২০২০ সালের ২৭ জুলাই হাইকোর্টের আদেশের ভিত্তিতে আদালতের অবমাননা৷ এই ওবিসি সংরক্ষণের দাবিতে দেশের নানা জায়গায় অসন্তোষ মাথা চাড়া দিয়ে উঠেছে৷ ভীম আর্মির মতো সংগঠন এ নিয়ে আন্দোলনও শুরু করেছে৷ ওবিসি-দের ন্যায্য দাবিকে নস্যাৎ করছে কেন্দ্র, অভিযোগ তাদের৷ এই প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণ সেই আন্দোলনের পালেই হাওয়া দিল৷ কেন্দ্র যে অসাংবিধানিক ভাবে ওবিসি সংরক্ষণ মানছে না, সেটাও স্পষ্ট আদালতের রায়ে৷ আদালত ওবিসি রিজার্ভেশন বাস্তবায়নের জন্য কী পদক্ষেপ ও পরিকল্পনা নেওয়া হয়েছে তা জানানোর জন্য এক সপ্তাহের সময় দিয়েছে৷ এদিন অতিরিক্ত সলিসিটর জেনারেল আর শঙ্করনারায়ণন আদালতকে আশ্বাস দেন, কেন্দ্রীয় সরকার ওবিসি কোটা বাস্তবায়নের বিরোধী নয়৷ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে হলফনামা জমা দেওয়ার জন্য এএসজি দশ দিনের সময় চান৷ এরপর প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জোর দিয়ে বলেন, ২০২১-২২ বর্ষে এটি কার্যকর করতে হবে৷ আমরা বিষয়টি স্থগিত রাখছি৷ এক সপ্তাহ পরে আপনি আমাদের বলবেন আপনি কীভাবে এটি বাস্তবায়ন করবেন। বাস্তবায়ন না করাটা কোনও অপশন নয়। এই অন্তর্বর্তীকালীন আদেশে প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি সেন্থিলকুমার রামমূর্তির বেঞ্চ উল্লেখ করেছে যে, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে এই ধরনের সংরক্ষণের কোটা বাস্তবায়নের মাধ্যমেই এখন ভর্তি নিতে হবে৷
আরও খবর
ই-২০ পেট্রল ব্যবহারে পুরোনো গাড়ির কী ক্ষতি হতে পারে? রাজ্যসভায় স্পষ্ট জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
গোয়ায় ছাত্র বিক্ষোভে উমর খালিদের সমর্থনে স্লোগান: আয়োজককে আটক করে ২৪০টি প্রশ্ন পুলিশের
আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে আইনি পদক্ষেপ নয়, তবে অপরাধীদের ছাড় নেই: জানাল দিল্লি সরকার
প্রবল বর্ষণে ভাসছে ওড়িশার ৬ জেলা: মৃত ৩, গৃহহীন দুই লাখেরও বেশি মানুষ
প্রবল বর্ষণে ভাসছে ওড়িশার ৬ জেলা: মৃত ৩, গৃহহীন দুই লাখেরও বেশি মানুষ
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই পড়ুয়াদের উপর পুলিশি হামলা! অমিত শাহের ইস্তফার দাবিতে সরব সিজেপি প্রধান দীপকে
তামিলনাড়ুতে মিড-ডে মিলে চিকেন বিরিয়ানির ভাবনা বিজয় সরকারের
তামিলনাড়ুতে মিড-ডে মিলে চিকেন বিরিয়ানির ভাবনা বিজয় সরকারের
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
লোকসভাতেও পাশ সংশোধনী বিল, ‘জনগণমন’-এর সমমর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় হতে পারে কারাদণ্ড
“শিক্ষার্থীরা জঙ্গি নয়, কথা না শুনলে সরকারই বদলে দেব”: পুলিশি দমননিপীড়ন নিয়ে গর্জে উঠলেন দিপকে
“শিক্ষার্থীরা জঙ্গি নয়, কথা না শুনলে সরকারই বদলে দেব”: পুলিশি দমননিপীড়ন নিয়ে গর্জে উঠলেন দিপকে
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
আন্দোলনকারী মহিলাদের নিয়ে কঙ্গনার মন্তব্যে দেশজুড়ে বিতর্ক, লখনউয়ে বিজেপি সাংসদের কুশপুতুল দাহ কংগ্রেসের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯