পুবের কলম প্রতিবেদক: মরশুমের প্রথম অনুশীলন শুরু করল মহামেডান স্পোর্টিং। কলকাতা লীগ ও ডুরান্ড কাপের জন্য ইতিমধ্যেই দল গঠন করে ফেলেছে সাদা কালো ব্রিগেড।

মরশুমের প্রথম অনুশীলন শুরু করল মহামেডান স্পোর্টিং

১৭ জন ফুটবলারকে নিয়ে এদিন অনুশীলন করালেন কোচ মেহরাজউদ্দিন,  সহকারি কোচ শাহিদ রমনরা।

বল নিয়ে কিছুক্ষণ অনুশীলন, শারীরিক কসরত সবই ছিল এই অনুশীলনে। কলকাতা থেকে বিদেশি নেই। তাই দেশি ফুটবলারদের নিয়েই চলল অনুশীলন।

মরশুমের প্রথম অনুশীলন শুরু করল মহামেডান স্পোর্টিং

উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি আমির উদ্দিন ববি, কার্যকরী সভাপতি মুহাম্মদ কামার উদ্দিন, সচিব ইশতিয়াক আহমেদ ও দীপক কুমার সিং।