আরও পড়ুন:
এসআইআর মামলার শুনানিতে আজ সুপ্রিম কোর্টে সরাসরি হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালো গাউন পরে আইনজীবীর ভূমিকায় আদালতে উপস্থিত হয়ে নজির গড়লেন তিনি। এই প্রথম কোনও পদাসীন মুখ্যমন্ত্রী মামলাকারী হিসেবে শীর্ষ আদালতের শুনানিতে অংশ নিলেন।
আরও পড়ুন:
এদিন সুপ্রিম কোর্ট চত্বরে ছিল কড়া নিরাপত্তা।
মমতার পক্ষে সওয়াল করছেন বর্ষীয়ান আইনজীবী শ্যাম দিওয়ান। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া বন্ধের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়েছে শিবসেনা (উদ্ধব ঠাকরে)। গোটা ঘটনায় রাজ্য-রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।