পুবের কলম প্রতিবেদক: আগামী ১৭ এপ্রিল পর্যন্ত ঠাসা কর্মসূচি তৃণমুল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একাধিক জেলায় নির্বাচনী সভা ও রোড-শো রয়েছে তাঁর। যাবেন ভিন রাজ্যের প্রচারেও। শনিবার দক্ষিণ দিনাজপুরের তপন ও উত্তর দিনাজপুরের হেমতাবাদে পরপর জনসভা রয়েছে তাঁর। এরপর ৬ ও ৭ তারিখ জঙ্গলমহলের বাঁকুড়া ও পুরুলিয়াতে জনসভা করবেন নেত্রী।
৮ তারিখ কলকাতায় ফিরবেন। ৯ তারিখে ইফতার অনুষ্ঠানে যোগ দেবেন। মাঝে রয়েছে ঈদ।আরও পড়ুন:
রেড রোডে ইদের প্রার্থনায় প্রতি বছরের মতো এবারও যোগ দেবেন। ১১ তারিখ বিকেলে ফের তিনি জলপাইগুড়ি পৌঁছবেন।
১২ ও ১৩ তারিখে তাঁর নির্বাচনী কর্মসূচি রয়েছে। ১৩-তেই ফের ফিরবেন কলকাতা। ওই দিন কালীঘাট ম¨িরে ™ুজো দেবেন । এরপর ১৪ তারিখ ফের পৌঁছবেন উত্তরবঙ্গে। ১৫-১৬-তে কোচবিহার,রাসবাড়ি, ময়নাগুড়ি ও শিলিগুড়িতে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। এরপর ১৭ এপ্রিল নেত্রী পৌঁছবেন অসমের শিলচরে।আরও পড়ুন:
সেখানে ৪ কেন্দ্রে তৃণমূল প্রার্থী লড়াই করছে। অসমে তঋমুলের ফুল ফোটাতে বদ্ধপরিকর তৃণমুল সুপ্রিমো। লোকসভা নির্বাচনে অসমের ৪টি আসন বেশ তাৎপর্য হয়ে উঠেছে তৃণমূলের কাছে।
আরও পড়ুন:
কাজেই অসমে নির্বাচনী প্রচারকে বাড়তি গুরুত্ব দিচ্ছে দলনেত্রী। অসমের চার প্রার্থীর হয়ে প্রচারসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অসম থেকে সরাসরি পৌঁছবেন শিলিগুড়িতে। তার পর রাজ্যের অন্যান্য কেন্দ্রের ভোট প্রচারে ঝাঁপাবেন দলনেত্রী।