পুবের কলম,ওয়েবডেস্ক: উচ্চমাধ্যমিকে সফল ছাত্রছাত্রীদের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডলে মুখ্যমন্ত্রী  লিখেছেন, ‘‘উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। আগামী দিনে তোমরা আরও সফল হবে, দেশের নাম, রাজ্যের নাম উজ্জ্বল করবে - এই প্রার্থনা করি।

আর আজ যারা কোনো কারণে সফল হতে পারনি, তাদের বলব ভেঙে না পড়ে মন দিয়ে চেষ্টা কর। আগামীতে তোমরাও সফল হবে। আমার অগ্রিম শুভেচ্ছা রইল।’’

 

উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ সফল পড়ুয়াদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর।
 সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা দিলেন ব্রাত্য বসু। তিনি লেখেন, ‘‘আজ ৬৯ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা ২০২৪-এর ফল প্রকাশিত হলো। পাশের হার ৯০%। সফল ছাত্রছাত্রীদের আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। তোমরা খুব কৃতী হও,ভালো মানুষ হও, বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করো এই কামনা রইল।’’