পুবের কলম প্রতিবেদক: মধ্য প্রাচ্যে চলছে ইসরাইল --- ফিলিস্তিনির মধ্যে তুমুল যুদ্ধ। ফিলিস্তিনিরা নিজের অধিকার আদায়ের লক্ষ্যে লড়াই করে যাচ্ছে। এই যুদ্ধে লক্ষ লক্ষ ফিলিস্তিনি ক্ষতিগ্রস্ত। প্রাণ হারিয়েছেন কয়েক হাজার ফিলিস্তিনি ও ইসরাইলি পুরুষ, মহিলা এবং শিশু। এই অবস্থায় আটকে থাকা রাজ্যবাসীদের নিয়ে উদ্বিগ্ন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দেশে আটকে থাকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ইতিমধ্যে কেন্ররের বিজেপি সরকার ‘আপারেশন অজয়’ চালু করেছে। সেই অপারেশনের প্রথম বিমান ভারতীয়দের নিয়ে ইসরায়েল থেকে দেশে ফিরেছে শুক্রবার সকালে। দেশে ফিরে আসা বাংলার বাসিন্দারা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।
যার তদারকিতে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।আরও পড়ুন:
ভারতীয়রা দেশে প্রত্যাবর্তনের পর শুক্রবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে তাঁর উদ্বেগের কথা লেখেন। তিনি লেখেন, ‘ ভারতীয়/বাঙালিরা যুদ্ধ-বিধ্বস্ত ইসরায়েল ছেড়ে চলে আসছে। আমি আমার মুখ্য সচিব এবং দিল্লির আবাসিক কমিশনারকে বলেছি প্রত্যাবর্তনকারীদের জন্য বিনামূল্যে সমস্ত সম্ভাব্য সরকারি সহায়তা দিতে। ৫৩ জন বঙ্গীয় বংশোদ্ভূত প্রত্যাবর্তনকারী ইতিমধ্যেই শুক্রবার সকালে দিল্লি পৌঁছেছেন। আমরা তাঁদের বিনা খরচে বাংলায় ফেরত আসার রেলের টিকিটের ব্যবস্থা করেছি।’
আরও পড়ুন:
তিনি আরও লিখেছেন, দিল্লিতে বঙ্গ ভবনে বিনামূল্যে থাকার ব্যবস্থা এবং বিনামূল্যে স্থানীয় পরিবহন ব্যবস্থা করা হবে।’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘দিল্লি এবং কলকাতায় ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে, দিল্লি এবং কলকাতা বিমানবন্দরে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।
’ কন্ট্রোল রুমগুলির নম্বরও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ।আরও পড়ুন:
সেগুলি হল বঙ্গ ভবন, দিল্লিতে আবাসিক কমিশনারের অফিসে কন্ট্রোল রুম -০১১-২৩৭১-০৩৬২/ ০১১-২৩৭২-১৯৯১। প্রসঙ্গত বাংলা থেকে গবেষণা, পড়াশুনো বা অন্যান্য কাজে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইসরাইলে আটকে পড়ছেন অনেক। আটকে থাকার খবর এসেছে দুর্গাপুরের মেয়ে মনশ্রী চট্টোপাধ্যায়। তিনি শহরের ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারের বেঙ্গল অম্বুজ্জা কলোনির বাসিন্দা। মনশ্রী ইসরাইûলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।
আরও পড়ুন:
ইসরাইলের গবেষণার কাজে গিয়েছিলেন হুগলির বাসিন্দা দীপন চৌধুরী। তিনি নিরাপদে আছেন বলে পরিবারে লোককে ভিডিয়ো বার্তায় জানিয়েছেন।
আরও পড়ুন:
অপারেশনের বিজয়ের প্রথম বিমান ভারতীয়দের নিয়ে ইসরাইল থেকে দেশে ফিরল শুক্রবার সকালে। জানা গিয়েছে, ২১২ জন ভারতীয়কে নিয়ে বিমানটি দিল্লিতে অবতরণ করে শুক্রবার ভোরে। বৃহস্পতিবার রাতে বিমানটি যাত্রা শুরু করেছিল ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে। রিপোর্ট অনুযায়ী, ‘ফর্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে যাত্রীদের বিমানে তোলা হয়েছিল। অর্থাৎ, যাঁরা আগে এসেছে, তাঁদেরকেই আগে বাছাই করে বিমানে তোলা হয়েছিল।
আরও পড়ুন:
সব মিলিয়ে প্রায় ১৮ হাজার ভারতীয় ইসরাইলে রয়েছেন। সরকার জানিয়েছে, প্রয়োজনে ভারতীয় নৌবাহিনীকে কাজে লাগানো হবে অপারেশন অজয়ে। তবে আপাতত বিশেষ চার্টার্ড বিমানে করে ভারতীয়দের দেশে ফেরানো হবে।