পুবের কলম প্রতিবেদক: বলতে গেলে হাতে বেশি সময় নেই। নতুন বছরের গোড়ার দিকে লোকসভা ভোট। তাই এই নির্বাচনকে পাখির চোখ করতে চাইছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার বিজিবিএস বা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হতেই দলের মেগা মিটিং হচ্ছে আজ।
আরও পড়ুন:
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের মিটিংয়ে উপস্থিত থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বৈঠকে উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের সব সাংসদ ও বিধায়করা। জেলা সভাপতি থেকে ব্লক সভাপতিদেরও ডাকা হয়েছে এই মিটিংয়ে। একশো দিনের টাকার জন্য দিল্লির আন্দোলন, পরে রাজভবন অভিযান হয়।
এবার বকেয়া আদায়ের রণকৌশল ঠিক করতে বৈঠক মমতার। অনেকেই মনে করছেন, মিটিংয়ে চব্বিশের লোকসভা ভোট নিয়েও অনেক গুরুত্বপূর্ণ নির্দেশ দিতে চলেছেন তৃণমূল নেত্রী।আরও পড়ুন:
১০০ দিনের কাজ ও আবাসের টাকা কেন্দ্রের কাছ থেকে আদায়ের জন্য ইতিমধ্যেই রাস্তায় নেমেছে তৃণমূল। দিল্লি গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন করেছে দল।
এখন লোকসভা ভোটের আগে সেই আন্দোলনের ঝাঁঝ বাড়াতে পারে তৃণমূল। সূত্রের খবর, রাজ্যজুড়ে আন্দোলন শুরু হবে। এমনকি দিল্লিতেও আবার যাওয়ার ডাক দিতে পারেন মমতা। সেখানে নিজেও থাকার কথা ঘোষণা করতে পারেন তিনি। অন্যদিকে, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হতে পারেন। নিজেদের মধ্যে দলাদলি ছেড়ে একসঙ্গে কাজ করার নির্দেশ দিতে পারেন মমতা।