পুবের কলম,ওয়েবডেস্ক: দু-সপ্তাহ পর ফের উচ্চপর্যায়ের বৈঠক মালদ্বীপ ইস্যু নিয়ে। মালদ্বীপ থেকে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করা নিয়ে শুক্রবার নয়াদিল্লিতে দ্বিতীয় বারের জন্য বৈঠকে বসল দুই দেশ। একটি গ্রহণযোগ্য সমাধান খোঁজার চেষ্টা চলছে কোর গ্রুপের ওই বৈঠকে। বৈঠকে রয়েছেন দুই দেশের মিলিটারি ও কূটনৈতিক ক্ষেত্রের উচ্চপদস্থ অফিসাররা।
দু-পক্ষের ঐকমত্যের ভিত্তিতে একটি সমাধান সূত্র খোঁজার চেষ্টা চলছে।আরও পড়ুন:
মালদ্বীপ থেকে যাতে সেনা সরাতে না হয়, কেন্দ্র সরকার সেই চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন এক কূটনীতিক। গত বছরের ডিসেম্বরে দুবাইতে ‘সিওপি২৮’ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর বৈঠকের পরে দু’পক্ষই কোর গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেয়। সেই গ্রুপই এর আগে একটি বৈঠক করেছিল।
এদিন ফের তাদের মধ্যে বৈঠক হল। এই দেশটির উপর চিনের প্রভাব রয়েছে। সেখানে ভারতের প্রভাব খর্ব হলে মোদি সরকারের বিদেশনীতির জন্য তা অত্যন্ত লজ্জাজনক হবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার জন্য ১৫ মার্চের ডেডলাইন দিয়েছিল মুহাম্মদ মুইজ্জু সরকার।
দেশটির বর্তমান সরকার চিন-ঘনিষ্ঠ।আরও পড়ুন:
সেজন্যই ভারতের কোনওরকম ‘খবরদারি’ তারা চাইছে না বলে মনে করছে কূটনৈতিক মহল। পাশাপাশি লাক্ষাদ্বীপকে পর্যটন ক্ষেত্রে তুলে ধরেছেন মোদি। আর তারপরই মোদিকে ‘অপমান’ করে দেশটির তিন মন্ত্রীর মন্তব্য জলঘোলা করে। প্রতিক্রিয়ায় মালদ্বীপ টুর বাতিল করছেন বহু ভারতীয়। স্বভাবতই দুই দেশের সম্পর্কে মারাত্মক টানাপোড়েন শুরু হয়েছে। এই প্রেক্ষিতে দুই দেশের বিদেশমন্ত্রীর বৈঠকও হয়েছে সপ্তাহ দুয়েক আগে।