পুবের কলম প্রতিবেদকঃ মিলন মেলা কলকাতার একটি অন্যতম ঐতিহ্য। পার্ক সার্কাসে প্রতিবছরের মতো এ বছরেও অনুষ্ঠিত হতে চলেছে মিলন মেলা। করোনা আবহে মেলা হবে কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়। পরবর্তীতে রাজ্য সরকারের উদ্যোগে কোভিড প্রোটোকল মেনে উন্মুক্ত স্থানে এই মিলন মেলার আয়োজন করা হয়েছে।
মেলা ১১ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।আরও পড়ুন:
মঙ্গলবার সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের 'মিলন মেলা আয়োজক কমিটি'র এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে– ১১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এ বছর পার্ক সার্কাস ময়দানে কোভিডবিধি মেনে মিলন মেলা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
উপস্থিত ছিলেন নাদিমুল হক– আহমদ হাসান ইমরান– বোর্ডের চেয়ারম্যান গুলাম আনসারি– এমএএমই দফতরের অন্যতম সচিব সাকিল আহমেদ– বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্ক বিশ্বাস– জনাব মুক্তার আলি– মারিয়া ফার্নান্ডেজ– অ্যাঞ্জেলিনা ম্যানটোস জাসনানি– শেন কালভিট প্রমুখ।
আরও পড়ুন: