পুবের কলম,ওয়েবডেস্ক: মধ্যরাতে বিমানের মধ্যে মদ্যপান ও যাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলা যাত্রীকে। বছর চল্লিশের ওই যাত্রীর নাম করমজিৎ কৌর। মাঝ আকাশে মদ্যপান করে তিনি এই কাণ্ড ঘটান। ঘটনাটি ঘটেছে কলকাতা বিমানবন্দরে।
মধ্যরাতেই বিমান সংস্থার তরফে খবর দেওয়া হয়েছিল সিআইএসএফ-কে।কিন্তু রাতে কোনও মহিলা যাত্রীকে আটক করা যায় না, তাই বৃহস্পতিবার সকালে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয় ওই মহিলাকে। বুধবার রাতে দিল্লি থেকে কলকাতাগামী বিমানে চেপেছিলেন তিনি।আরও পড়ুন:
উল্লেখ্য, গত বুধবার রাত ১১টায় ইন্ডিগোর (৬ই ৬০০৫) বিমানে দিল্লি থেকে কলকাতার পথে রওনা দেয় করমজিত।
মাঝ আকাশে বসেই মদ্যপান শুরু করেন ওই মহিলা। সহযাত্রীরা আপত্তি করলে তিনি খারাপ ব্যবহার করতে শুরু করেন। কেবিন ক্রু নিষেধ করলেও তিনি থামেননি। রাত ১টায় বিমানটি কলকাতা বিমানবন্দরে নামলে নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত সিআইএসএফের কাছে নালিশ জানানো হয়। এরপর তাকে আটক করা হয়।আরও পড়ুন:
অল্প সময় পরেই থানা থেকে জামিন পান তিনি। পুলিশ জানিয়েছে, মহিলার বাড়ি হরিয়ানাতে হলেও তিনি থাকেন দিল্লিতে। দিল্লি বিমানবন্দরে সিকিউরিটি চেকের পর একটি বিয়ারের বোতল কেনেন মহিলা। কিছুটা খাওয়ার পর বাকিটা তিনি হ্যান্ড ব্যাগে করে নিয়ে বিমানে ওঠেন। কিছুটা পথ পেরোনোর পরে সিটে বসেই বিয়ারে চুমক দিলে সহযাত্রীদের সঙ্গে বচসা বেধে যায়। যা থানা-পুলিশ পর্যন্ত গড়ায়।