পুবের কলম, ওয়েবডেস্ক: শুটিং চলাকালীন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা, অভিনেতা মিঠুন চক্রবর্তী (MITHUN CHAKRABORTY) । জানা যায়, ৭৩ বছরের অভিনেতার ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। আজ অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (NARENDRA MODI) । এদিন ফোন করে অভিনেতার শরীরের খোঁজ নেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
হাসপাতাল সূত্রে খবর, আগের চেয়ে ভালো আছেন মিঠুন চক্রবর্তী (MITHUN CHAKRABORTY)। তিনি কথা বলতে পারছেন। তাঁর স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি, মুভমেন্ট থেরাপি চলছে। মৃদু ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন তিনি। অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
আরও পড়ুন: