পুবের কলম,ওয়েবডেস্ক: হিন্দুস্তান মেইন রেহনা হ্যায় তো ‘জয় শ্রী রাম’ কেহনা হোগা বলেই অকথ্য অত্যাচার ইমাম সাহেব’কে। অভিযোগ, ভরা মজলিশে থানার সামনে ইমাম’কে মেরে মুখ ফাটালেও টুঁ শব্দ  টুকু করেনি উপস্থিত পুলিশ আধিকারিক ও জনতা। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে ইমাম সাহেব’কে রাস্তা দিয়ে হিড় হিড় করে  ঘষটে নিয়ে যাওয়ার  ভিডিয়ো ভাইরাল নেট দুনিয়ায়। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রায়পুরে।

নির্যাতিত মাওলানা  আসগার আলী অন্যান্য  দিনের মতোই মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন। ওই মাদ্রাসায় তিনি দু’বছর  যাবত শিক্ষকতা করছেন।

 জানুয়ারির ২৪ তারিখ বেশ কিছু  স্থানীয় যুবক মাওলানা’কে ঘর থেকে বেরিয়ে আসতে বলে।  প্রত্যুত্তরে আসগার আলী কারণ জিজ্ঞাসা করলে প্রায় শতাধীক উশৃঙ্খল যুবকরা বলে তাঁকে পুলিশ ষ্টেশনে যেতে  হবে। কিন্তু তাদের সঙ্গে একজন পুলিশ অফিসারও  ছিলেন না। সন্দেহ হতেই মাওলানা বলেন তিনি তাদের সঙ্গে যাবেন না। মাওলানা আসগারের মুখে ‘না’ শুনে বেজায় ক্ষেপে যায় তারা। লাথি মেরে দরজা ভেঙে মাওলানার ঘরে ঢুকে পড়ে তারা।
তারপরেই টেনে হিঁচড়ে একটি গাড়িতে  তোলে তাঁকে। কিছুক্ষনের মধ্যে নিকটবর্তী পুলিশ ষ্টেশনের কাছে পৌঁছায় তারা।

আসগার জানান, থানা  দেখে মনে ভরসা পায়। মনে মনে  বলি-এবার ওরা আর যাই হোক আমাকে মারতে পারবে না।  কিন্তু কিছুক্ষণ  পর ভুল ভাঙে। মাওলানাকে গাড়ি থেকে বের করেই বেধড়ক মারতে শুরু করে দুষ্কৃতীরা।

কেউ জুতো, কেউ বেল্ট , কেউ কেউ লাঠি দিয়ে মারধর  করে।  তাঁর চিৎকার শুনে পুলিশ কর্মীরা বেরিয়ে এলেও নির্বিকার ছিলেন। আমাকে মারতে মারতে ওরা চিৎকার করে বলে   - ‘বল  জয় শ্রী রাম । ভারতে থাকতে গেলে তোকে জয় শ্রী  রাম বলতেই হবে’। কিছুক্ষণ পর আমাকে থানার ভিতরে নিয়ে আসে দুষ্কৃতীরা। আমি ভাবলাম এবার সব ঠিক হয়ে যাবে। তবে আমি ভুল ভেবে ছিলাম। নিরাপত্তা দেওয়া তো দূরের কথা উল্টে আমাকেই ওরা জেলে ভরে দিল।