পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আগে জম্মু-কাশ্মীরের মানুষের মুখে হাসি ফোটাতে একাধিক প্রকল্প উদ্বোধন থেকে শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী মোদি। ৩২ হাজার কোটি বেশি মূল্যের এই প্রকল্পে শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেলপথ, বিমান চলাচল, সড়ক সহ পরিকাঠামো উন্নয়নের শিলান্যাস করেন তিনি। জম্মু থেকে, প্রধানমন্ত্রী সারা দেশে ১৩,৫০০ কোটি টাকার প্রকল্পের সূচনা বা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ২০১৯ সালে জম্মুতে এসে এইমসের ভিত তৈরি করেছিলেন, এদিন তারও উদ্বোধন করলেন তিনি। পাশাপাশি তিনটি আইআইএম-এর উদ্বোধন করেন মোদি।

যার মধ্যে একটি জম্মুতে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম) এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলি।

বিকাশিত ভারত।

আগামী লোকসভা ভোটে এটাই স্লোগান বিজেপির। সেই স্লোগান জম্মুতে কতটা কার্যকর হবে, তা দেখার আগ্রহ রয়েছে রাজনৈতিক মহলের। জম্মু কাশ্মীর কেন্দ্রীয় সরকারে ১৫০০ জনের হাতে সরকারি নিয়োগপত্র তুলে দেন। কথা বলেন 'বিকশিত ভারত' 'বিকশিত জম্মু' কর্মসূচীর আওতায় সরকারি প্রকল্পের সুবিধাপ্রাপকদের সঙ্গে ।

প্রধানমন্ত্রী মোদি যে রেল প্রকল্পগুলি উদ্বোধন করেছিলেন তার মধ্যে রয়েছে বানিহাল-খারি-সাম্বার-সাঙ্গলদান (৪৮ কিমি) এবং নতুন বিদ্যুতায়িত বারামুল্লা-শ্রীনগর-বানিহাল-সাঙ্গলদান সেকশন (১৮৫.৬৬ কিমি) এর মধ্যে রেললাইন।

মোদি ফ্ল্যাগ অফ করে উপত্যকার প্রথম বৈদ্যুতিন ট্রেন পরিষেবার সূচনা করলেন। ট্রেনটি সাঙ্গলদান স্টেশন থেকে বারমুল্লার মধ্যে চলাচল করবে। কাশ্মীরে প্রথম বৈদ্যুতিক ট্রেনের যাত্রারসূচনার পাশাপাশি জম্মু বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং একটি পেট্রোলিয়ামডিপোর ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন তিনি।

শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী প্রায় ১৩ হাজার ৩৭৫ কোটি টাকার বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে আইআইটি ভিলাই, আইআইটি তিরুপতি, আইআইটি জম্মু, IIITDM কাঞ্চিপুরম, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্কিলস কানপুরএবং আইআইএম জম্মু ও বুদ্ধগয়া। জম্মুর বিজয়পুরে প্রধানমন্ত্রী, অল ইন্ডিয়াইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এইমস-এর উদ্বোধন করবেন। ১ হাজার ৬৬০ কোটি টাকারও বেশি ব্যয়ে ২২৭ একরের অধিক জায়গা জুড়ে হাসপাতালটি তৈরি করা হয়েছে।