পুবের কলম,ওয়েবডেস্ক: গোটা অযোধ্যা জুড়ে সাজ সাজ রব। অপেক্ষার আর কয়েক দিন মাত্র। তার পরেই ধূমধাম করে উদ্বোধন হতে চলেছে রামমন্দির। প্রস্তুতি তুঙ্গে।
রামমন্দির উদ্বোধনের আগে ঢেলে সাজানো হয়েছে অযোধ্যাকে। সেখানে বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন তৈরি করা হয়েছে। শনিবার তারই উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই বিমানবন্দরের নাম পরিবর্তন করে নতুন নাম হয়েছে ‘মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর’। পুরানো নাম ছিল ছিল ‘মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম অযোধ্যা আন্তর্জাতিক বিমানবন্দর’।আরও পড়ুন:
রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই বিমানবন্দির। সমস্ত সুবিধা রয়েছে এই বিমানবন্দরে। পাশাপাশি প্রাচীন শিল্পকলারও নিদর্শন রয়েছে। নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজআনন্দীবেন প্যাটেল এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া প্রমুখ।