পুবের কলম, ওয়েবডেস্কঃ স্বচ্ছ ভারত অভিযানের দ্বিতীয় পর্বের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজধানী দিল্লি থেকে শুরু করে দেশের শহরগুলিকে আবর্জনামুক্ত রাখার লক্ষ্যে শুরু হয়েছে স্বচ্ছ ভারত মিশন আরবান ২.০।
আরও পড়ুন:

শুক্রবার দিল্লির ডঃ বি আর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার থেকে অটল মিশন ফর রেজুভিনেশন অ্যান্ড আরবান ট্রান্সফরমেশন’ বা অভিযানের সূচনাও করেন প্রধানমন্ত্রী মোদি।
এই দুই প্রকল্পের লক্ষ্য হচ্ছে দেশের সাগর থেকে পাহাড় আবর্জনা এবং জঞ্জাল দূর করে দেশের স্বচ্ছ পরিবেশের বাতাবরণ গড়ে তোলা।
এইদিন দুটি প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন “আবর্জনামুক্ত শহর গড়ে তোলাই লক্ষ্য, এই অভিযানের দ্বিতীয় পর্যায়ে শহরে জমে থাকা আবর্জনার পাহাড় সাফ করা হবে। দিল্লিতে বহুদিন ধরেই এমন আবর্জনার পাহাড় রয়েছে।এই অভিযানের মহানায়ক সাফাইকর্মীরা। আমাদের সরকার শহরের উন্নয়নে চার লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। আজ ভারত প্রতিদিন এক লক্ষ টন বর্জ্য প্রক্রিয়াকরণ করছে।