পুবের কলম,ওয়েবডেস্ক:রবিবার ১০৩ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে নয়া হজ নীতি নিয়ে সউদি আরবের প্রশংসায় পঞ্চমুখ হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ‘মন কি বাত’-এ মহিলাদের একা হজ যাত্রা প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। সউদি সরকারকে ধন্যবাদ জানিয়ে মোদি বলেন, তিনি বহু মুসলিম মহিলার চিঠি পেয়েছেন, যাঁরা জানিয়েছেন, তাঁরা একা হজ করে ফিরেছেন। এবছরের হজ নানা দিক থেকে উল্লেখযোগ্য বলেও মন কি বাত অনুষ্ঠানে বলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, এর আগে মুসলিম নারীদের মেহরাম ছাড়া হজ করতে দেওয়া হতো না। সউদি আরব সরকারকে ধন্যবাদ যে তারা পুরুষ সঙ্গী ছাড়া মহিলাদের হজের অনুমতি দিয়েছে।
মহিলাদের সাহায্য করার জন্য মহিলা সহায়ক বাহিনী গঠন করে সউদি সরকার।আরও পড়ুন:
মাহরাম ছাড়া মহিলা হজযাত্রার ভুয়াসী প্রশংসা যে মোদি এমনি এমনি করেছেন তা নয়। অনেকে বলছেন, এরপর অভিন্ন দেওয়ানি বিধি সহ নানা ইসলামী বিষয়ে সউদি আইনকে রেফারেন্স হিসাবে দেখানো হবে। মুসলিম মহিলাদের সন্তোষজনক চিঠি পাওয়ার কথা মোদি স্বীকার করেছেন, কিন্তু মনিপুরের মেয়েদের নির্যাতনের কথা একবারের জন্যেও উচ্চারণ করেননি। তাৎক্ষণিক তালাক বেআইনি ঘোষিত হওয়ার আগে তিনি এভাবেই মুসলিম মেয়েদের চিঠি পেতেন। কিন্তু বিলকিসদের যন্ত্রণার কথা তিনি শুনতে পাননি কোনওকালে।
তিনি শুনতে পচ্ছেন না ধর্ষিতা কুকি মেয়েদের যন্ত্রণার কথা।আরও পড়ুন:
এদিনের অনুষ্ঠানে মোদি দেশের বীর শহিদদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে ‘মেরি মাটি মেরা দেশ’ প্রচার অভিযান শুরুর বার্তা দিয়েছেন। শহিদ স্মরণে লক্ষাধিক গ্রাম পঞ্চায়েত স্থাপিত হবে শিলালিপি। আগস্টের শুরু থেকেই কর্মসূচি শুরু হবে হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন প্রাকৃতিক দুর্যোগ নিয়েও প্রধানমন্ত্রী সরব হন। কিন্তু মণিপুর নিয়ে রবিবারও তিনি নীরবতা বজায় রাখেন।
ভারতীয় সংস্কৃতি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের যোগ সারা বিশ্বে সমাদৃত। ফ্রান্স সফরে গিয়ে মোদি শতায়ু যোগব্যায়ামকারীর সঙ্গে যে সাক্ষাৎ করেছিলেন সে কথাও তুলে আনেন।আরও পড়ুন:
প্রশংসা করে তিনি বলেন, আমরিকা ভারতকে প্রচুর প্রাচীন পুরাতাত্ত্বিক সামগ্রী ফিরিয়েছে। ওইসব ঐতিহাসিক সামগ্রী খোয়া গিয়েছিল দেশ থেকে। সেজন্য আমেরিকা সরকারকে ধন্যবাদ । প্রধানমন্ত্রী বলেন, সাংস্কৃতিক জাগরণ ঘটেছে ভারতে। তাঁরা প্রমাণ করেছেন, ভারত সবাইকে আপন করে নেয়।