পুবের কলম, ওয়েবডেস্ক: ৬ মাসের মেয়াদ বাড়ানো হল মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর। অর্থাৎ এখন এই পদেই থাকছেন তিনি। বৃহস্পতিবার পর্যন্ত এই নিয়ে দোলাচালে ছিল রাজ্য সরকার। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে বাড়ানো হল হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশন।
রাজ্য কিছুদিন আগে প্রধানমন্ত্রীর দফতরে হরিকৃষ্ণ দ্বিবেদীর এক্সটেনশনের ফাইল পাঠায়। তাতে বলা হয়েছিল বর্তমান মুখ্যসচিবকে আরও ৬ মাস মেয়াদ বাড়ানো হোক। সেই মতো নরেন্দ্র মোদির ফাইল সাইন করে পাঠিয়ে দিলেন নবান্নকে।আরও পড়ুন:
যদিও বৃহস্পতিবার পর্যন্ত তাঁর মেয়াদবৃদ্ধি বা ‘এক্সটেনশন’-এর কোনও ছাড়পত্র আসেনি।
প্রশাসনিক সূত্রের খবর, দিন দুয়েক আগেই পঞ্জাবের মুখ্যসচিবের ‘এক্সটেনশন’-এর আবেদন প্রত্যাখ্যান করেছে কেন্দ্র। তার পরেই একটু হলেও অনিশ্চয়তা তৈরি হয়েছিল রাজ্যের অন্দরে।আরও পড়ুন:
প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের থেকে হরিকৃষ্ণ মুখ্যসচিব পদের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। মুখ্যসচিব পদে দীর্ঘ প্রায় দু’বছর কর্মরত রয়েছেন হরিকৃষ্ণ।
মাস দু’য়েক আগে তাঁর মেয়াদবৃদ্ধির জন্য কেন্দ্রকে অনুরোধপত্র পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশেই এই পদ্ধতি কার্যকর রয়েছে। তৎকালীন মুখ্যসচিব সমর ঘোষের মেয়াদবৃদ্ধি হয়েছিল। পরে মুখ্যসচিব হিসাবে আলাপনেরও মেয়াদবৃদ্ধি হয়। যদিও অন্য জটিলতার কারণে তিনি তা গ্রহণ না করেই অবসরগ্রহণ করেন। তবে শেষ পর্যন্ত যদি হরিকৃষ্ণের মেয়াদবৃদ্ধি হল।আরও পড়ুন: