পুবের কলম,ওয়েবডেস্ক: সমাজ থেকে অস্পৃশ্যতা ও বর্ণবৈষম্য দূর করার জন্য কেন্দ্র-রাজ্য স্থরে নানা চেষ্টা চালাচ্ছে সরকার। অন্যদিকে ২১ শতাব্দীতে দাঁড়িয়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে জাতি-বৈষম্য। শুধুমাত্র দলিত হওয়ার ‘অপরাধ’-এ প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তলনে বাঁধা দেওয়া হয় পঞ্চায়েত প্রধানকে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের রাজগড় জেলায়। পুরো ঘটনায় স্থানীয় জনপদের বিশিষ্ট ব্যক্তি ঈশ্বর ভার্মার কাছে অভিযোগ করেন ওই দলিত প্রধান।
খবরটি প্রকাশ্যে আসতেই বিরোধী শিবিরকে একচোট আক্রমণ শানান কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি কেন্দ্র সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করেন, তফসিলি জাতি থেকে আসা অপরাধ কিনা। আর যদি তা না হয়ে থাকে তাহলে এই ঘটনায় জড়িত অপরাধীদের কঠোর শাস্তি দেওয়া হক।আরও পড়ুন:
এদিন একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি। যাতে শোনা যাচ্ছে, দলিত পঞ্চায়েত প্রধানের কি পতাকা উত্তোলনের অধিকার নেই?
আমি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি যে এই ধরনের দোষী লক্ষণ সিংকে অবিলম্বে বরখাস্ত করা হোক। এছাড়াও তাঁর বিরুদ্ধে তফসিলি জাতি ও তফসিলি উপজাতির (অত্যাচার প্রতিরোধ) অধীনে ব্যবস্থা নেওয়া হোক।আরও পড়ুন:
এই প্রেক্ষিতে শনিবার রাতে জেলা পঞ্চায়েতের প্রধান নির্বাহী কর্মকর্তা অক্ষয় টেমরাওয়াল বলেছেন, প্রজাতন্ত্র দিবসে তারেনা গ্রাম পঞ্চায়েতের কর্মসংস্থান সহকারী লক্ষণ সিং গ্রামের পঞ্চায়েত প্রধানের পরিবর্তে অন্যজন’কে দিয়ে পতাকা উত্তলন করিয়েছেন।
আরও পড়ুন:
এদিন তিনি আরও জানান, দলিত বঞ্চনা, বা জাত-পাতের বৈষম্য আইনত অপরাধ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই লক্ষণ সিং’কে পরিষেবা থেকে বরখাস্ত করেছি আমরা।
আরও পড়ুন: